‘হামলা সহ্য করব না’, ইজরায়েলকে এবার হুঁশিয়ারি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ইজরায়েলের সাম্প্রতিক হামলার সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তাঁর দেশ এই ধরনের হামলা সহ্য করবে না।ভূমধ্যসাগর নিয়ে ইইউ সদস্য দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

এই নিয়ে ম্যাক্রোঁ জানান, ইজরায়েলি সেনাবাহিনী ইউএনআইএফআইএল(লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন) সৈন্যদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে,যা মেনে নেওয়া যায় না।এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা এটি অগ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করছি। আমরা এর পুনরাবৃত্তি সহ্য করবো না। এর ফল ভয়ানক হবে।

দেশটির(লেবানন)সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাকুরায় জাতিসংঘের ইউএনআইএফআইএল বাহিনীর সদর দপ্তরের একটি পর্যবেক্ষণ পোস্টে গোলাবর্ষণ করে। এর আগেও গত বৃহস্পতিবারও একই ধরনের হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন।

ম্যাক্রোঁ গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে একে ‘অপরিহার্য’ হিসেবে উল্লেখ করেন।তিনি আরও জানান, সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানই একমাত্র সংঘাতের অবসান ঘটাতে পারে।

একইসঙ্গে ম্যাক্রোঁ আরও জানান, এটি ইজরায়েলকে নিরস্ত্র করার আহ্বান নয়, এটি বিশ্বের সমস্ত ‘অতিরিক্ত অস্থিতিশীলতা’ বন্ধ করার আহ্বান। বিশ্ব জুড়ে শান্তি চাই।

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এতে অন্তত ১ হাজার ৩৫১ জন নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত এবং ১২ লক্ষের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক। এরপর থেকে ইজরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এর প্রতিশোধ নেবে ইরান আগেই জানিয়েছিল, অন্যদিকে ইজরায়েলও পিছু হটতে নারাজ।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত