ইজরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের সেনা ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ। এই হামলায় নিহত ইজরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন। আহত প্রায় ৬০ জনের বেশি। আহতদের মধ্যে ৭ জন ইজরায়েলি সেনার অবস্থা আশঙ্কাজনক।

ইজরায়েলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় দেশটির সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইজরায়েলের সংবাদমাধ্যম তিনজন নিহত হওয়ার খবর প্রথমে প্রচার করা হয়েছিল। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছিল, আহত মানুষের সংখ্যা ৩৯। তবে পরবর্তী সময়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত ৬৭ জন।

অন্যদিকে লেবাননের ইরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ইজরায়েলি সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

হাইফার দক্ষিণে প্রায় ২০ মাইল(৩৩ কিলোমিটার) দূরে ইজরায়েলি সেনাদের ঘাঁটিতে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন :রাষ্ট্রপুঞ্জের প্রধান ফটক ভেঙে গুঁড়িয়ে দিল ইজরায়েল

ইজরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই হামলায় ৬১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা বেশি গুরুতর। আহতদের মধ্যে  ৩৭ জনকে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার দিয়ে ৮ আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে।

এই নিয়ে হিজবু্ল্লাহ জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইজরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই  হামলা চালানো হয়েছে। তেল আবিব ও হাইফার মধ্যবর্তী অঞ্চল আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি ইজরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত