জোটেনি পানীয় জল-খাবার, ১৬ ঘণ্টা ধরে লিবিয়ার বিমানবন্দরে ‘বন্দি’ নাইজেরিয়ার ফুটবলাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে লিবিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হল নাইজেরিয়া ফুটবল দল। লিবিয়ার আল আবরাক বিমানবন্দরে খাবার ও পানীয় জল ছাড়া টানা ১৬ ঘণ্টার বেশি সময় ধরে ‘বন্দি’ অবস্থায় রয়েছেন ভিক্টর বোনাফাইস, কালভিন বাসেই-রা। আর দলের খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণের প্রতিবাদে আগামিকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) লিবিয়ার বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত  নিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা। অর্থা‍ৎ ম্যাচ বয়কটের পথে হেঁটেছেন তাঁরা।

আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে লিবিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল সুপার ঈগলরা। ফিরতি লেগের ম্যাচটি হওয়ার কথা ছিল আগামিকাল মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়। বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থাকা নাইজেরিয়ার ফুটবলাররা ফুরফুরে মেজাজেই লিবিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। নাইজেরিয়ার খেলোয়াড়দের নিয়ে চার্টার্ড বিমানটি প্রথমে নামার কথা ছিল বেনগাজিতে। কিন্তু মাঝ আকাশে থাকাকালীন বিমানটিকে লিবিয়া সরকার আল-আবরাক বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেয়। যা বেনগাজি থেকে ২৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু সেখানে বিমান অবতরণের পরে নাইজেরিয়ার খেলোয়াড়দের বিমানবন্দর ত্যাগ করতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সড়কপথে আল-আবরাক থেকে বেনগাজিতে যেতে এমনিতেই সময় লাগে ৪ ঘণ্টার মতো, সেখানে ১৬ ঘণ্টার বেশি সময় ধরে বিমানবন্দরেই অপেক্ষা করছেন ভিক্টর বোনাফাইস, কালভিন বাসেই-রা।

ইতিমধ্যেই নাইজেরিয়ার খেলোয়াড়দের  বিমানবন্‌দরে বন্দি অবস্থায় থাকার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভিক্টর বোনাফাইস, কালভিন বাসেইসহ নাইজেরিয়ার কয়েকজন খেলোয়াড় ক্লান্তিতে ভেঙে পড়েছেন। তাঁদের কেউ চেয়ারে বসে ঘুমাচ্ছেন, কেউ লম্বা চেয়ারে শুয়ে পড়েছেন, আবার কেউ কানে হেডফোন লাগিয়ে বিধ্বস্ত চোখে চেয়ে আছেন। ফুটবলারদের সঙ্গে এমন অমানবিক আচরণের প্রতিবাদে লিবিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছে নাইজেরিয়া ফুটবল সংস্থা।  নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) ডিরেক্টর অব কমিউনিকেশনস আদেমোলা ওলাজিরে  সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলকে (সিএএফ) আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে। লিবিয়ার বিরুদ্ধে খেলোয়াড়েরা ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের নাইজেরিয়ায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের