Loading live market data...
Loading active stocks...
Connecting...

লক্ষ্মী পুজোর আগে বাজার দর আগুন, নাভিশ্বাস উঠছে বাঙালির

লক্ষ্মীপুজোর আগে বাজারে দাম চড়ছে ফল থেকে ফুল, শাকসবজিরও। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি নেই তাই দামের এই বাড়বৃদ্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কাল লক্ষ্মীপুজো(Lakhi Puja)। ধনদেবীর আরাধনায় ব্যস্ত বাংলার প্রতিটি বাড়ি। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে। পাল্লা দিয়ে বাজারে দাম(Market Price High) চড়ছে ফল থেকে ফুল, শাকসবজিরও(Flowers Fruits and Vegetables)। গতবারের থেকে এবার দাম বেড়েছে প্রতিমারও। বন্যার জন্য পদ্ম সহ পুজোর ফুলের জোগানেও ভাটা। যেটুকু মিলছে সেটাও আবার চড়া দরে। বস্তুত এবার দুর্গাপুজোর আগে থেকেই বাজারে শাকসব্জির দাম বাড়ছিল। লক্ষ্মীপুজোর আগে যে সেই দাম যে আরও বাড়বে তার আঁচ মিলেছিল আগেই। বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় বাজারে বাজারে চলছে টাস্ক ফোর্সের(Task Force) হানাদারি। কিন্তু ক্রেতাদের দাবি সুরাহা কিছুই হচ্ছে না। একদিন আগে যে কুঁড়িপদ্ম বিক্রি হয়েছে ২৫ টাকায় মঙ্গলবার সকালেই তার দাম চড়েছে ৪০ টাকায়। আগামিকাল সেটাই হয়তো সকালে বিক্রি হবে ৬০-৭০ টাকায়।

আরও পড়ুন, ‘দ্রোহের কার্নিভাল’ ঠেকাতে ১৬৩ ধারা শহরের বেশ কিছু অংশে

দেখা যাচ্ছে প্রতিমা থেকে ফলমূল, ফুল যত না দাম বেড়েছে তার থেকেও বেশি দাম বেড়েছে শাকসব্জির। লক্ষ্মী পুজোর ভোগ হিসাবে অধিকাংশ বাড়িতেই মা লক্ষ্মীকে দেওয়া হয় খিচুড়ি। সঙ্গে থাকে একটি পাঁচমেশালি তরকারি যাকে আমরা বলি লায়াবড়া বা লাবড়া। সেই তরকারি বানাতে যে কাঁচা সবজি লাগে সেই সব কিনতে গিয়েই পকেট ফুতুর হয়ে যাচ্ছে গৃহকর্তাদের। লাবড়া তৈরির উপকরণ মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০-৬০ টাকার মধ্যে। পাল্লা দিয়ে ঝাঁঝ বাড়িয়েছে কাঁচালঙ্কাও। এক কেজি কাঁচালঙ্কা ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। য়ার তার জেরে কার্যত লক্ষ্মীপুজোর আগে জেরবার অবস্থা সাধারণ গৃহস্থের। সেঞ্চুরি পেরিয়েছে টম্যাটোও। টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৪০ টাকায়। ক’দিন আগেও আলুর দাম ছিল কেজি প্রতি ৪০ টাকা। সেই ভুটান আলু লক্ষ্মীপুজোর আগে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুব একটা পিছিয়ে নেই বেগুন ও ঝিঙে। বেগুন কোথাও কেজিপ্রতি ৬০ টাকায় কোথাও বা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ১২০ টাকার নীচে নেই।

আরও পড়ুন, সিপিএমপন্থী চিকিৎসকদের ব্ল্যাকমেলিংয়ের সামনে মাথা নত করবে না রাজ্য, নির্যাস বৈঠকের

বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি নেই তাই দামের এই বাড়বৃদ্ধি। আনাজের দাম বাড়তে থাকায় গৃহস্থরা(Normal People) রীতিমত উদ্বিগ্ন। বাজারে আপেল ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুসম্বি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেদানা ২০০-২৫০ টাকা, কলা ১০ থেকে ১২ টাকা জোড়া, নাসপাতি ১৩০ থেকে ১৫০ টাকা, তরমুজ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে নারকেলের দাম মোটামুটি স্বাভাবিক। ৪০ টাকার মধ্যেই তা মিলছে। শিষ ডাব বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। আনারসের দাম ৫০ টাকা, শসা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এই সব দেখে বাজারে আসা ক্রেতাদের বক্তব্য, দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। দাম বাড়ার জন্য খুচরো ব্যবসায়ীদের সাফাই, পাইকারি বাজারে শাকসব্জির জোগান কম। চড়া দামে তাঁদের নাকি কাঁচামাল কিনতে হচ্ছে। তাই খুচরো বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। শীতকালীন সব্জি বাজারে না এলে দাম কমার কোনও সম্ভাবনা নেই।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?