আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চার ‘কিংবদন্তি’কে বিদায়ের রাতে নেদারল্যান্ডকে হারিয়ে নকআউট জার্মানি

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ফুটবলের দুনিয়া থেকে বিদায় ঘোষণা করেছিলেন চার জার্মান ‘কিংবদন্তি’। এরা হলেন ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও টনি ক্রুস। তবে গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। জাতীয় সংগীত শুরুর আগেই মাঠে আসেন জার্মানিকে বিদায় জানানো তিন ফুটবলার গুন্দোয়ান, নয়্যার ও মুলার। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না টনি ক্রুস। এই সময় মাঠে দাঁড়িয়ে দর্শকদের প্রশ্নের জবাব দেন গুন্দোয়ান, মুলার ও নয়্যার। এরপর জার্মান ফুটবলের পক্ষ থেকে এই তিনজনের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।

তবে জার্মানি–নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগেই আলিয়াঞ্জ অ্যারেনায় গ্যালারিজুড়ে ভেসে ওঠে বিশালাকার এক তিফো, যেখানে ভাসছিল চার বিদায়ী জার্মান ‘কিংবদন্তি’ ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও টনি ক্রুসের মুখ। আর ওপরে জার্মান ভাষায় লেখা ছিল ‘লেজেন্ড’। জার্মানির জার্সিতে ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের ক্যারিয়ারে তার শেষ ম্যাচ হয়ে থাকল।

জার্মানির জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন ন্যুয়ার। ইউরোর পর থেকে ন্যুয়ারের আগে একে একে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস, টমাস মুলার ও ইলকায় গুন্দোয়ান।

অবসরের ঘোষণা দিয়ে ন্যুয়ার বলেছেন, ‘আমাকে যারা চেনেন তারা প্রত্যেকেই জানেন, এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কতটা কঠিন ছিল। আমি শারীরিকভাবে খুব ভালো অবস্থায় আছি। একই সঙ্গে, আমার এটাও মনে হয়েছে, এটাই সেরা সময় এই সিদ্ধান্ত নেওয়ার এবং বায়ার্ন মিউনিখে নিজের ভবিষ্যৎ নিয়ে মনযোগী হওয়ার।

ঘরের মাঠের এই জয়ে নেশনস লিগের শেষ আটের টিকিটও নিশ্চিত করল জার্মানি। লিগ ‘এ’র গ্রুপ ১–এ চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা জার্মানির পয়েন্ট ১০। সমান ম্যাচে দুই ও তিন নম্বরে থাকা নেদারল্যান্ডস ও হাঙ্গেরির পয়েন্টও ৫। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আছে ডাচরা। পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও হাঙ্গেরির জন্য বেশ গুরুত্বপূর্ণ। একটি ম্যাচে অবশ্য মুখোমুখি এই দুই দল।

Published by:

Share Link:

More Releted News:

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ