বহু খালিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে কানাডা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের ভাঙন ধরেছে। কানাডায় খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার খুনের পর থেকেই দু দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠে। কারণ, বহু বছর ধরে নিজ্জা থাকতেন কানাডায়। বলা বাহুল্য, কানাডায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার ঘটনা এই প্রথম নয়।

 গুরজিৎ চিমা, মালকিত ফৌজি, সুলিন্দর সিং, হরদীপ সোহোতার মতো খালিস্তানি সন্ত্রাসীরা বছরের পর বছর ধরে কানাডায় আশ্রয় নিচ্ছেন । শুধু তাই নয় তাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।  এই প্রসঙ্গে ভারত বারবার জানিয়েছে, ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন (ডব্লিউএসও), খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ), শিখ ফর জাস্টিস (এসএফজে) এবং বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) এর মতো খালিস্তানপন্থী সংগঠন গুলি পাকিস্তানের নির্দেশে কাজ করে । আর এই কাজকর্ম গুলি চালানো হয় কানাডার মাটি থেকে। ২০১৮ সালে  যখন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সফর করেছিলেন সেই সময় সন্ত্রাসবাদ নিয়ে সরব হয়েছিল ভারত। তবে তাতে বিশেষ কর্ণপাত করেনি কানাডা।

প্রসঙ্গত, ভারত ও কানাডার মধ্যে বিরোধ শুরু হয় ২০২৩ সালে। খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারকে ১৮  জুন ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের বাইরে গুলির হামলায় মৃত্যু হয়। ভারত কর্তৃক সন্ত্রাসী ঘোষিত নিজ্জার ছিলেন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান।  আর এই ঘটনার পরেই কানাডার প্রধানমন্ত্রী জানান, ভারত এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের চির ধরতে শুরু করে।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২