এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অস্বীকার ফরাসি তারকা ফুটবলারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলের তারকা ফুটবলার দানিয়েল আলভেজের পর এবার আরও এক বিশ্বখ্যাত তারকা ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। ওই ফুটবলার আর কেউ নন। ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। আজ মঙ্গলবার সুইডিশ সংবাদমাধ্যম ‘এক্সপ্রেসনে’-তে ওই খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে। চাপে পড়ে এ বিষয়ে মুখ খুলেছেন খোদ ফরাসি তারকা ফুটবলার। রিয়াল মাদ্রিদের ফুটবলার এমবাপে জানিয়েছেন, তাঁর চরিত্রহননের জন্যই ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

‘এক্সপ্রেসনের’ রিপোর্টে দাবি করা হয়েছে, সুইডিশ রাজধানী স্টকহোমের এক অভিজাত হোটেলেই এক তরুণীকে ধর্ষণ করেছেন ফরাসি তারকা ফুটবলার এমবাপে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে সুইডিশ পুলিশের তদন্তকারীরা একটি কালো রংয়ের ট্রাউজার্স, একটি টপ এবং মহিলার অন্তর্বাস বাজেয়াপ্ত করেছে। যদিও এমবাপের কাছ থেকেই ওই জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সুইডেনের সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে বলা হয়েছে, একটি সন্দেহজনক ধর্ষণের ঘটনা ঘটেছে। কোনও ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে কিনা, তা নিয়ে পুলিশই স্পষ্ট করে জানাতে পারবে।

এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশিত হতেই হইচই পড়ে যায়। অনেকের কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয়নি। কেননা, ভদ্র খেলোয়াড় হিসাবে যথেষ্টই পরিচিত ফরাসি তারকা ফুটবলার। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁও স্বীকার করে নিয়েছেন, এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠা ফরাসি জাতীয় দলের জন্য সুখকর নয়। যাকে ঘিরে এত বিতর্ক সেই এমবাপে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের  অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘পুরোপুরি ভুয়ো খবর। নির্দিষ্ট কোনও অভিসন্ধি নিয়েই এমন খবর রটানো হয়েছে।’

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের জয়ের আশা ক্ষীণ, মানছেন খোদ হলান্ড

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?