রাখে হরি মারে কে? বরফ ঠাণ্ডা সাগরের জলে ৬৭ দিন ভেসে থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সাগরে নিখোঁজ হওয়ার ৬৭ দিন পর জীবিত উদ্ধার হয়েছে এক ব্যক্তি। এই ব্যক্তির সঙ্গে ছিল তাঁর ভাই ও ভাইয়ের ছেলে। ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। দুই মাসের বেশি বায়ুভর্তি একটি ছোট নৌকায় ভেসে ছিলেন তিনি। তাঁর সঙ্গেই ছিল তাঁর ভাই ও ভাইয়ের মৃতদেহ।

এই নিয়ে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ওখটস্ক সাগরে প্রায় দুই মাস আগে নিখোঁজ হয়েছিলেন ঐ ব্যক্তি। জীবিত উদ্ধার হওয়া এই ব্যক্তির নাম মিখাইল পিচুগিন, বয়স ৪৬। মৎস্যজীবীরা তাঁকে উদ্ধার করেছেন। যে নৌকা থেকে মিখাইলকে জীবিত উদ্ধার করা হয়েছে, একই নৌকায় তাঁর ৪৯ বছর বয়সী ভাই সার্গেই ও ১৫ বছর বয়সী ভাইপো ইলায়ার মৃতদেহ পাওয়া গেছে।

মিখাইল তাঁর ভাই ও ভাইপোকে নিয়ে গত আগস্টের শুরুতে সাগরে ভ্রমণে বেরিয়েছিলেন। এরপর তাঁরা আর ফেরেন নি। তিনজন নিখোঁজ হওয়ার পর একটি হেলিকপ্টার তাঁদের খুঁজতে বের হয়। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি। গত সোমবার মাছ ধরার একটি নৌকা কামচাটকা উপদ্বীপের উপকূল থেকে দূরে মিখাইলদের নৌকাটি দেখতে পেয়েছিল। মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করে।

এই নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, লাইফ জ্যাকেট গায়ে দুর্বল কন্ঠে (মিখাইল) মৎস্যশিকারিদের উদ্দেশে চিৎকার করে বলছেন, ‘আমার গায়ে আর কোনো শক্তি নেই।’ পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।মিখাইল এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।

এই নিয়ে মিখাইলের স্ত্রী জানান, এই তিনজন সাগরে তিমি দেখতে গিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন দুই সপ্তাহের খাবার।শারীরিক ওজন বেশি হওয়ায় অনেক দিন যথেষ্ট না খেয়েও বেঁচে গেছেন মিখাইল। সাগরে ভ্রমণের জন্য যখন বেরিয়েছিলেন, তখন তাঁর ওজন ছিল ১০০ কেজি। এদিকে ৬৭ দিন পর যখন তাঁকে উদ্ধার করা হয়, তখন ওজন অর্ধেকে নেমে গিয়েছিল তাঁর।

উল্লেখ্য, ওখটস্ক হল পূর্ব এশিয়ার সবচেয়ে শীতল সাগরগুলোর একটি। সেখানে মিখাইল বেঁচে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে রুশ নাবিকদের ইউনিয়নের দূরপ্রাচ্য শাখার প্রতিনিধি জানান, ‘এ ক্ষেত্রে মাছের একটি বড় ভূমিকা থাকতে পারে। শুধু সাগরের মাছ খেয়ে বেঁচে থাকা যায়।’

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি