বল গড়ানো দূরের কথা,টস-ই হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ডের প্রথম দিনের খেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ঝেঁপে নামল বৃষ্টি। তার পরে কার্যত ঘন্টার পরে ঘন্টা ধরে তাণ্ডব চালাল বৃষ্টি অসুর। আর সেই কারণে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইশ গজে বল গড়ানো তো দূরের কথা, টস-ই করা যায়নি। টানা কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করলেন আম্পায়াররা। মন খারাপ নিয়ে স্টেডিয়াম ছেড়ে হোটেলে ফিরলেন রোহিত শর্মারা।

বৃষ্টি যেন পিছু তাড়া করছে ভারতীয় দলকে। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেষ্টেও রোহিত শর্মাদের কাছে অসুর হয়ে হাজির হয়েছিল বৃষ্টি। লাগাতার বৃষ্টির কারণে প্রথম আড়াই দিন তেমনভাবে খেলাই হয়নি। যদিও একের পর এক বিশ্বরেকর্ড গড়ে একদিনের মেজাজে ব্যাট করেই ওই টেস্ট জিতেছিলেন রোহিত শর্মারা।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরে অনেকটাই আত্মবিশ্বাসী ভারতীয় দল। নিউজিল্যান্ডকে দুরমুশ করার লক্ষ্য নিয়েই এদিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নামার পরিকল্পনা নিয়েছিলেন গৌতম গম্ভীরের শিষ্যরা। কিন্তু সকাল থেকেই তথ্য-প্রযুক্তির রাজধানীতে অঝোর ধারায় শুরু হয় বৃষ্টি। আর হতচ্ছাড়া বৃষ্টির ফলে সকালে টস করা যায়নি। বৃষ্টির হাত থেকে বাঁচাতে পিচও আচ্ছাদন দিয়ে মুড়ে ফেলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠকর্মীরা। বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকেন দুই আম্পায়ার এবং দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও টিম ল্যাথাম। কিন্তু লাগামছাড়া বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত বেলা আড়াইটার পরে ধারাভাষ্যকার সাবা করিম জানান, বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। আগামিকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সোয়া নয়টার সময়ে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। ওই সময়েই টস করা হবে। প্রসঙ্গত, ভারতের মাটিতে কখনই দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারেনি কিউইরা। ওই লজ্জাজনক ইতিহাস মুছে ফেলতে মরিয়া লাথাম বাহিনী।

 

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ