ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

Share:

 আন্তর্জাতিক ডেস্ক:  সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না স্পষ্টভাবে। আর তার জেরেই তৈরি হয় মৃত্যুফাঁদ।  বুলগেরিয়ার হাইওয়েতে পরপর ধাক্কা খেল প্রায় ৫০টি গাড়ি। দুমড়েমুচড়ে গেল একের পর এক যানবাহন। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। দুর্ঘটনার পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইওয়ের একাংশ। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার (১০ নভেম্বর) বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে পূর্বাঞ্চলীয় শহর বুরগাসের সংযোগকারী A1 হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছিল। সেই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুর্ঘটনার শিকার হয় প্রায় ৫০টি গাড়ি ও ট্রাক । হাইওয়ের ছ’টি লেন জুড়ে ছড়িয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি। বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। কোনওটি আবার উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। 

বিস্তারিত আসছে…

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর