গোপনে যৌন ভিডিয়ো ধারণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি : গোপনে যৌন ভিডিও ধারণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রাক্তন প্রিমিয়ার লিগ ও দক্ষিণ কোরিয়ান ফুটবলার। হোয়াং উই-জো তাঁর দুই সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করার জন্য যৌন কেলেঙ্কারিতে ধরা পড়েছেন। আদালতে এই দায় স্বীকার ও করে নিয়েছেন। নিজের দুই সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনের ভিডিও গোপনে ধারণ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার হওয়াং উই-জো।

এই নিয়ে আদালতে  প্রসিকিউটররা জানান, ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চারবার নিজের দুই সঙ্গীর সঙ্গে যৌন মিলনের ভিডিও করে রাখেন ৩১ বছর বয়সী হোয়াং উই-জো। তবে এটিতে তাঁদের (সঙ্গীদের) অনুমতি ছিল না।

বুধবার (১৬ অক্টোবর)সিউল আদালতে উপস্থিত হয়ে হওয়াং নিজের ভুলের দায় স্বীকার করেন। তিনি জানান, এই ঘটনার জন্য তিনি ‘গভীরভাবে দুঃখিত।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি ভবিষ্যতে কোনো অন্যায় করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা দেব। আমার কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যারা আমার পাশে থেকেছে, তাদেরকে আমি হতাশ করেছি, এজন্য আমি সত্যিই দুঃখিত।’

চলতি বছরের গত মাসে প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে যোগ দেওয়া হওয়াংকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন তাঁরই শ্যালিকা। গত জুনে গোপন যৌন ভিডিয়োগুলো সামাজিক মাধ্যমে ছেড়ে দেন তাঁর শ্যালিকা, এরপরই সামনে আসে সেগুলো।

ব্ল্যাকমেইলের জন্য হওয়াং মামলা করার পর গত সেপ্টেম্বরে তার শ্যালিকাকে তিন বছরের কারাদণ্ডও দিয়েছিল আদালত। পরে দোষী সাবস্ত্য হয় হওয়াং। কেননা এই ভিডিয়োগুলো ছিল বেআইনিভাবে তোলা। সঙ্গীদের সমর্থন না নিয়ে গোপনে তোলা হয়েছিল।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের