আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

সুরা প্রেমীদের দিওয়ালির উপহার রাজ্য সরকারের, ৯৯ টাকায় মিলবে বিদেশি মদ

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মরশুমে সুরা  প্রেমীদের জন্য সুখবর দিল এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকার  । ১৬ অক্টোবর থেকে রাজ্যে একটি নতুন মদ নীতি কার্যকর হয়েছে। সেখানে মাত্র ৯৯ টাকাতে মিলতে চলেছে বিদেশী কোম্পানির মদ। এই ১০০ টাকার মধ্যেই পাবেন ডিয়াজিও সহ অনেক জনপ্রিয় আবগারি সংস্থাগুলির প্রিমিয়াম হুইস্কি সহ একাধিক মদ।

প্রশাসনিক আধিকারিকদের মতে, রাজ্যে নতুন আবগারি নীতি কার্যকর করার ফলে দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত আবগারি সংস্থা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকবে মদ। ডিয়াজিও ছাড়াও অনেক বড় এবং বিখ্যাত কোম্পানির ব্র্যান্ড যেমন পেরনোড রিকার্ড এবং উইলিয়াম গ্রান্ট অ্যান্ড সন্স, যেগুলি বেশিরভাগই অনেক কম মূল্যে পাওয়া যাবে। সরকারের তরফে জানান হয়েছে, অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন এনডিএ সরকারের নতুন আবগারি নীতির ফলে গ্রাহকরা ৯৯ টাকায় ১৮০ মিলি মদের বোতল পাবেন। রাজ্য জুড়ে সমস্ত আবগারি দোকানে মিলবে এই দামের মধ্যে মদ।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে বর্তমানে ৩৩৯৬ টি মদের দোকানকে লটারির মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়েছে। সমীক্ষা অনুসারে, ২০২৪- ২৫ অর্থবর্ষে ২০,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবার ৯৯ টাকায়  বিদেশি মদ মিললে অন্ধ্রে আরও বাড়বে বিক্রি। আসবে বিপুল পরিমাণে টাকা।

Published by:

Share Link:

More Releted News:

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ