লেবাননজুড়ে ইজরায়েলের মারণ হামলা, নিহত অন্তত ৪৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  লেবানন জুড়ে একের পর এক বিধ্বংসী হামলা চালাচ্ছে ইজরায়েল। ফের শুক্রবার (১৮ অক্টোবর)লেবাননে মারণ হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় নিহত হয়েছে ৪৫ জন এবং আহত অন্তত ১৭৯ জন। এই নিয়ে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৪১২ জনে। এছাড়া মোট আহতের সংখ্যা ১১ হাজার ২৬৭ জন ছাড়িয়েছে।

আরও পড়ুন : ‘গাজা যুদ্ধের শেষ নয়- শুরু’ ইঙ্গিতপূর্ণ বার্তা নেতানিয়াহুর

সম্প্রতি লেবাননে ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল হাশেম সফিউদ্দিন। দায়িত্ব দেওয়ার পরে পরেই ইজরায়েলি হামলায় মৃত্যু হয় হাশেম সফিউদ্দিনের। এছাড়াও লেবাননে পেজার বিস্ফোরণে নিহত হয়েছিল বহু মানুষ। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছে ইরান ও হিজবুল্লাহ।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকেও খতম করেছে ইজরায়েলি বাহিনী। সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন। ইজরায়েল, আমেরিকা ও ব্রিটেনের মতে, গত ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন। এমতাবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছে বিশ্লেষেকেরা।

আরও পড়ুন : খতম সিনাওয়ার, নুতন হামাস প্রধান কে হলেন জানেন?

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি