হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংস করতে ১ লক্ষ কেজি বিস্ফোরক ব্যবহার ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। শনিবার রাজধানী বৈরুতেই ১২টি বিমান হামলা চালিয়েছে দেশটি। এবার হিজবুল্লাহর ব্যবহার করা সুড়ঙ্গ ধ্বংসেরও দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংস করতে ১ লক্ষ কেজির বেশি (১০০ টন) বিস্ফোরক ব্যবহার করেছে ইজরায়েল।

ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে ধ্বংস করা এই সুড়ঙ্গগুলো হিজবুল্লাহর রাদওয়ান বাহিনী ব্যবহার করত। এছাড়া বিস্ফোরক ব্যবহার করে মসজিদ, স্কুল ও বেসামরিক ভবনের ভূগর্ভস্থ কাঠামো ধ্বংস করা হয়েছে। এই সময় ‘অনেক সন্ত্রাসী’ নিহত হয়েছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করে নি হিজবুল্লাহ।

একের পর এক লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বৈরুতে ১২টি বিমান হামলার পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায়ও হামলা চালিয়েছে ইজরায়েল। দুটি হামলা হয়েছে বৈরুত বিমানবন্দরের কাছে।

লেবাননের বহু স্থানে হামলা চালানোর আগে স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে খুব বেশি সময় তাঁদের দেওয়া হয়নি। এই নিয়ে ইজরায়েল জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর অস্ত্রাগার ও গোয়েন্দা কার্যালয়ে হামলা চালিয়েছে ইজরায়েলের বিমান বাহিনী। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা কতজন হতাহত হয়েছেন, তা এখনো যাচাই করা হচ্ছে। তবে হামলায় একটি বহুতল ভবন ধ্বংস হয়ে যেতে পারে।

তবে চুপচাপ বসে নেই হিজবুল্লাহ। শনিবার ইজরায়েলে পাল্টা হামলা চালিয়েছে সংগঠনটি। বিগত কয়েক ঘণ্টায় দেশটিতে লেবানন থেকে ১৮০টি রকেট ছোঁড়া হয়েছে। এদিনই তেল আবিবের কাছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

এই নিয়ে ক্ষোভে ফুঁসছে নেতানিয়াহু। এর মধ্য দিয়ে তাঁকে হত্যার চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন তিনি। নেতানিয়াহু জানিয়েছেন, ‘ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা