ইরানে ইজরায়েলের হামলা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস, শোরগোল গোটা বিশ্বে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে ফের মারণ হামলা চালাতে পারে ইজরায়েল। এমন সম্ভাবনার মধ্যেই সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা নিয়ে আমেরিকার অতি গোপন কিছু গোয়েন্দা নথি ফাঁস হয়ে সামনে এসছে।

নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেওয়া রয়েছে। তবে অনলাইনে এসব ছড়িয়ে পড়তে থাকে গত শুক্রবার। এর আগে ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নথিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব নথি ‘অতি গোপনীয়’ বলে চিহ্নিত করা আছে।

এই নথিগুলোতে একাধিক ইঙ্গিতপূর্ণ চিহ্ন রয়েছে। তাতে এমন ইঙ্গিত পাওয়া যায় যে এগুলো শুধুই আমেরিকা এবং এর ‘ফাইভ আইস’ (পাঁচ চোখ)মিত্রদেশ অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ব্রিটেন দেখতে পারবে।

শুধু তাই নয়,ইরানের বিরুদ্ধে ইজরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতির বর্ণনা রয়েছে নথিগুলোতে। এগুলোর একটিতে বলা হয়, এই নথি তৈরি করেছে ‘ন্যাশনাল জিওসপ্যাটিয়াল–ইন্টেলিজেন্স এজেন্সি’ (মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন একটি সংস্থা)। নথির তথ্য মতে, পরিকল্পনার আওতায় ইজরায়েল তাঁর অস্ত্রশস্ত্র মোতায়েন করছে।

অন্য নথিগুলোতে বলা হয়, এটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন আরেক গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’র সংগ্রহ করা। এই নথিতে ইজরায়েলি বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মহড়া চালানোর কথাও উল্লেখ রয়েছে। এই নথিগুলি থেকে অনুমান কার হচ্ছে, এই মহড়া ইরানে দেশটির হামলা চালানোর প্রস্তুতিরই অংশ।

অন্যদিকে ফাঁস হওয়া নথিগুলোর আরেকটিতে এমন ধরনের ইঙ্গিত দেওয়া হয়, ইজরায়েল তার পরমাণু অস্ত্র থাকার বিষয়টি জনসমক্ষে নিশ্চিত করে না। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার ইজরায়েলি পরিকল্পনার কোনো ইঙ্গিত পায়নি যুক্তরাষ্ট্র।

অতি গোপনীয় গোয়েন্দা নথি ফাঁস হওয়া প্রসঙ্গে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কথিত এসব নথিতে কে বা কারা প্রবেশাধিকার পেল, সেটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। তা ছাড়া এ ধরনের নথি ফাঁসের ঘটনায় স্বাভাবিকভাবে আমেরিকার কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পাশাপাশি পেন্টাগন ও  গোয়েন্দা সংস্থাগুলো তদন্তকাজ শুরু করে থাকে।

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি