বারুইপুরে প্রৌঢ়ের গলা কেটে খুন, দোকান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকল বারুইপুর(Baruipur)। দোকান থেকে উদ্ধার করা হল প্রৌঢ়ের রক্তাক্ত মৃতদেহ(Murder Case)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার(South 24 Paraganas Incident) ভাঙড়ের শাকসা এলাকায়। মৃত ব্যক্তির নাম জব্বর মোল্লা। বয়স হয়েছিল ৫৫ বছর। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে(Mysterious Death)।

আরও পড়ুনঃ হাতের মুঠোয় বিষধর সাপ, নেটমাধ্যমে ব্যাপক চর্চিত ‘ভাইরাল শাড়ি গার্ল’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জব্বর মোল্লা থাকতেন নিজের শ্বশুর বাড়িতে। কাছেই একটি চায়ের দোকান খুলেছিলেন তিনি। সেখানেই নিয়মিত চা বিক্রি করতেন। বেশিরভাগ সময় রাতে ওই দোকানেই ঘুমিয়ে পড়তেন তিনি। অন্যান্য দিনের মতো সোমবার রাতেও নিজের যাবতীয় কাজ শেষ করে দোকানেই ঘুমিয়ে পড়েন জব্বর। কিন্তু পরের দিনের সূর্যের আলো আর দেখা হল না জব্বরের। মঙ্গলবার ভোরে তাঁর পরিবারের সদস্যরা দেখতে পান গলা কাটা অবস্থায় দোকানের ভিতর পড়ে রয়েছে জব্বরের নিথর দেহ। রক্তের ধারায় ভেসে যাচ্ছে গোটা দোকান।

আরও পড়ুনঃ অমিত শাহের দ্বারস্থ তিলোত্তমার বাবা-মা, জানালেন দেখা করার আর্জি

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ইতিমধ্যেই মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে তা জানার জন্য শুরু হয়েছে পুলিশি তদন্ত। এলাকাবাসীদের জব্বর ও তাঁর পরিবারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রৌঢ়ের কোনও স্থানীয় শত্রু ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। এই খুনের পিছনে স্পষ্ট কোনও কারণ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে। এই ঘটনার জেরে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশের তরফ থেকে সবরকম আইনি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ