‘জয় শ্রীরাম বলুন’, মুম্বইয়ে বিনামূল্যের খাবার নিতে আসা মুসলিম মহিলাকে নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখে বলতে হবে ‘জয় শ্রীরাম’। আর তা নাহলে মিলবে না  বিনা মূল্যে খাবার। এক মুসলিম মহিলাকে দিয়ে জোর করে  ‘জয় শ্রীরাম’ বলানো হচ্ছে, এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের টাটা হাসপাতালে। সেখানে বিনামূল্যে খাবারের জন্য ‘জয় শ্রীরাম’ বলতে বলা হল মুসলিম মহিলাকে। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছে, ‘যাঁরা জয় শ্রীরাম বলবেন না, তাঁদের লাইনে দাঁড়ানো উচিত নয় ।‘ এরপর মুসলিম মহিলাকে খাবার পরিবেশন করতে গিয়ে ওই ব্যক্তি বলেন,  খাবার চাইলে ‘জয় শ্রীরাম’ বলতে হবে। তিনি তা না বললে তাকে লাইন থেকে সরে যেতে বলা হয়।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই মুসলিম মহিলার প্রতি পরিবেশকের এই আচরণে ক্ষুব্ধ হয়েছে নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এনজিওটি মনে হয় বিজেপি-আরএসএস দ্বারা তৈরি।‘ আবার কেউ লেখেন, ‘কেউ স্লোগান দিচ্ছে না বলে যদি তারা খাবার দিতে অস্বীকার করে তবে তারা কোনও এনজিও নয়। লজ্জাজনক ঘটনা!’   বলা বাহুল্য, প্রতিদিন টাটা হাসপাতালের কাছে কয়েকটি এনজিও এই খাবার বিতরণ করে থাকে। আর সেখানেই এমন ঘটনা ঘটছে সরব হয়েছে বহু মানুষ। পাশাপাশি  কেন ওই ব্যক্তি খাবার দেওয়ার আগে জোর করে স্লোগান দেওয়াচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?