Loading live market data...
Loading active stocks...
Connecting...

১৫০০ ছাড়িয়েছে ইলিশ, আগুন দাম মাংস- সবজির, ভাইফোঁটায় মাথায় হাত আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই ভাইফোঁটা । তাই শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ভাইফোঁটার জন্য প্রস্তুতি। আর এই সময় ভাইফোঁটার বাজার করতে এসে ভাই-বোনেরা পকেট সামলাতে হিমশিম।  মাছ- মাংস থেকে শুরু করে সবজি সবকিছুতেই আকাশছোঁয়া দাম। বাজারে ইলিশ মাছ পাওয়া গেলেও তা এখন কার্যত মধ্যবিত্তদের ধরাছোঁয়ার  বাইরে।

মানিকতলা থেকে শুরু করে সব বাজারেই জিনিসপত্রের মাত্রাতিরিক্ত দাম। বর্তমানে ১ কেজি ইলিশের দাম ১৬০০/১৮০০ টাকা। তোপসে ১০০০ টাকা। বাগদা চিংড়ি ১০০০ টাকা। গলদা চিংড়ি ৮০০ টাকা। পাশাপাশি মাংসেরও বেড়েছে  দাম। মটনের প্রতি কেজির দাম  ৮৬০ টাকা । মুরগির মাংসের প্রতি কেজির দাম  ২০০ থেকে ২২০ টাকা । এখান থেকেই স্পষ্ট যে ভাইফোঁটার দিন মাছ এবং মাংস কিনতে গেলে বেশ পকেটের টান পড়বে আমজনতার।

অন্যদিকে  সবজির বাজারেও আগুন দাম। বেগুন ৮০ থেকে ১০০ টাকা। পটল ৮০ থেকে ১০০ টাকা। কাঁচা লঙ্কা ১৫০ টাকা। ক্যাপসিকাম ১৫০ টাকা। বিনস ১৫০ টাকা। পেঁয়াজ কলি ১৫০ টাকা। কাঁচালঙ্কা ২০০-২৫০, টম‌্যাটো ১০০-১২০, বিনস ১০০ টাকায়। ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা । শুধু তাই নয় ভাইফোঁটার আগে বেড়েছে ফলের দাম। বর্তমানে  আপেল প্রতি কেজি ২০০ টাকায় , বেদানা ২৫০-৩০০, নাসপাতি ১৫০-২০০, পেয়ারা ও শশা ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বাড়লেও ভাটা পড়েনি কেনাকাটায়। জোর কদমে চলছে ভাইফোঁটার প্রস্তুতি।  

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?