তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়। জেলের পাঁচিল টপকে পালাল চার বিচারাধীন বন্দি। পলাতক চার বন্দির মধ্যে তিন জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্য এক জন চুরির মামলায় বিচারাধীন ছিল। ঘটনার পরেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও জেল সূত্রে খবর, বেমচা এলাকার মহাসামুন্দ জেলা সংশোধনাগারে সোমবার ভোর ৩টে থেকে ৪টের মধ্যে ঘটনাটি ঘটে। জেলের পাঁচ নম্বর ব্যারাকে বন্দি ছিলেন ওই চার জন। রাতের অন্ধকারে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তাঁরা জেলের পাঁচিল টপকে বাইরে বেরিয়ে যান। সহকারী জেল সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, বন্দিরা কীভাবে নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে পাঁচিল পর্যন্ত পৌঁছলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক বন্দিদের মধ্যে রয়েছেন পঞ্চুরাম নিষাদ, রাজেন্দ্র রাজ চৌধুরী, ধরমবীর যোগী এবং লীলাধর পাল। পঞ্চুরামের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। বাকি তিন জন মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত।

আরও পড়ুনঃ শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

ঘটনার কথা জানাজানি হতেই পুলিশকে খবর দেয় জেল কর্তৃপক্ষ। সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি বাড়ানো হয়েছে। পলাতক বন্দিদের সন্ধানে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জেলের ভিতরের ক্যামেরার ছবিও পরীক্ষা করা হচ্ছে। কীভাবে নিরাপত্তার ফাঁক গলে চার বন্দি পালাতে সক্ষম হল, তা জানার চেষ্টা চলছে। প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসেও এই একই সংশোধনাগার থেকে পাঁচ বন্দি পাঁচিল টপকে পালিয়েছিলেন। ফের একই ধরনের ঘটনায় জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা