২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ছে আন্তর্জাতিক জলপথে। হরমুজ প্রণালির কাছে ওমানের উপকূলের অদূরে নৌবাহিনীর পেতে রাখা মাইনে ধাক্কা লেগে আগুন ধরে যায় একটি তেলবাহী ট্যাঙ্কারে। বিস্ফোরণের জেরে জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে খবর। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে এই ধরনের একের পর এক হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। 

ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) সংস্থা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি সতর্কবার্তা প্রকাশ করে এই ঘটনার কথা জানিয়েছে। সংস্থার দাবি, ওমানের খাসাব বন্দর থেকে প্রায় সাত নটিক্যাল মাইল বা ১৩ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়েছে তারা। তবে জাহাজে থাকা সমস্ত ক্রু সদস্যের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না হলেও পরে জানা যায়, জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে গিয়েছে এবং সেটি আর চলাচল করতে পারছে না। এই ঘটনার কথা স্বীকার করেছে ইরানের নৌবাহিনীও। তাদের দাবি, ট্যাঙ্কারটি নৌ চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষিত একটি সামুদ্রিক অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময় জাহাজটির নেভিগেশন সিস্টেমও বন্ধ ছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB-এর মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ‘হরমুজ প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল ওই ট্যাঙ্কার।’ হামলায় জাহাজটির ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে বলেও দাবি করেছে তারা।

আরও পড়ুন: শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

এটা অবশ্য ওই অঞ্চলে প্রথম ঘটনা নয়। এর আগেও হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাঙ্কার নৌবাহিনীর পেতে রাখা মাইনে ধাক্কা খেয়েছে বলে দাবি করেছিল ইরানের সামরিক বাহিনী। ইরানের রেভলিউশনারি গার্ডসের বক্তব্য, নিষিদ্ধ দক্ষিণের নৌপথ ব্যবহার করে যাওয়ার চেষ্টা করার সময় দুটি ট্যাঙ্কার মাইনে ধাক্কা খায়। পাশাপাশি হরমুজ প্রণালির আকাশে কয়েক ঘণ্টা ধরে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের আলো দেখা গিয়েছে বলে দাবি করা হয়। ইরানের সামরিক বাহিনীর আরও দাবি, রবিবার থেকে এই জলপথে ছয়টি ট্যাঙ্কারে আগুন ধরে গিয়েছে এবং সেগুলি ডুবে গিয়েছে। সোমবার আরও একটি তেলবাহী জাহাজ নৌবাহিনীর পেতে রাখা মাইনে ধাক্কা খেয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। যদিও এই সমস্ত দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইরানের তরফে বারবার জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলিকে নিষিদ্ধ সামুদ্রিক অঞ্চলে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওই অঞ্চলে জাহাজ চলাচলের উপর একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলও ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে।

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড