Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজায় ইজরায়েলি গণহত্যাকে সমর্থন জানানোয় ‘BBC’-র একাংশ কর্মীর বিদ্রোহ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: একসময়ে গোটা বিশ্বে ‘নিরপেক্ষ’ সংবাদ পরিবেশনের জন্য সুনাম ছিল ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি)। কিন্তু গত এক দশকে পক্ষপাতিত্বমূলক সংবাদ পরিবেশনের অভিযোগ উঠেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির বিরুদ্ধে। ইউক্রেন ও রাশিয়া এবং গাজা-ইজরায়েল যুদ্ধ নিয়ে একাধিক অসত্য খবর পরিবেশন করে পাঠক-শ্রোতাদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে। আর ওই অভিযোগ যে অসাড় নয় তার প্রমাণ মিলেছে। গাজায় ইজরায়েলি গণহত্যাকে খুল্লামখুলা সমর্থন জানিয়ে পক্ষপাতমূলক খবর পরিবেশনের প্রতিবাদ জানিয়ে বিবিসি’র শতাধিক কর্মী সংস্থার মহাপরিচালক টিম ডেভিকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে ‘বিবিসি’র পুরনো সম্মান ফেরাতে উদ্যোগ নিতে বলেছেন।

গত কয়েক বছর ধরেই লক্ষ্য করা গিয়েছে নিরপেক্ষতাকে বিসর্জন দিয়ে ব্রিটিশ সরকারের রাজনৈতিক অবস্থানকে সমর্থন জানিয়ে সংবাদ পরিবেশন করছে ‘বিবিসি’। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সময় ভোলদিমির জেলেনস্কির দেশের সেনাদের সাহস মহিমান্বিত করতে গিয়ে ভুল খবর দিয়ে গোটা বিশ্ববাসীকে প্রতারিত করেছিল স্বঘোষিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি। গাজার বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ শুরু করার সময় থেকেই আশ্চর্যজনকভাবে ফিলিস্তিনিদের বিপক্ষে সংবাদ পরিবেশন করতে শুরু করে সংস্থাটি। আর ওই ঘটনা মানতে না পেরে একাধিক সাংবাদিক ও সংবাদকর্মী ব্রিটিশ সংবাদমাধ্যমের চাকরি ছেড়ে দেন।

‘বিবিসি’-র মহাপরিচালক টিম ডেভিকে পাঠানো চিঠিতে সংস্থার শতাধিক কর্মী ‘কোনও ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই’ প্রতিবেদন করতে এবং ‘নির্ভুলতা ও যথাযথ নিরপেক্ষতা’ উপর জোর দিয়ে সর্বোচ্চ সম্পাদকীয় মানদণ্ডে পুনরায় ফিরে আসার হওয়ার’ আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারী এক কর্মী সাংবাদিকদের জানিয়েছেন, ‘গাজায় ইজরায়েলি গণহত্যার খবর এড়িয়ে যাওয়ায় ইতিমধ্যেই বহু কর্মী চাকরি ছেড়েছেন। সংবাদ কর্মীরা কার্যত এক ভীতির পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন। অতীতে কখনও কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস এত তলানিতে পৌঁছয়নি।’ শতাধিক কর্মীর বিদ্রোহ নিয়ে অবশ্য বিবিসি’র মহাপরিচালক কোনও মন্তব্য করতে চাননি।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের