‘এমন মারব সারাজীবন মনে রাখবেন’, বাইডেন -নেতানিয়াহুকে হুমকি খামেনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে কান পাতলে শোনা যাবে শুধু হুঙ্কার। হুঙ্কারেই শুধু থেমে নয়, চলছে পাল্টাপাল্টি হামলা। এমতাবস্থায় গর্জন ছাড়লেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। সতর্ক করলেন ইজরায়েল ও তার প্রাণের মিত্র দেশগুলোকে। বিশেষ করে আমেরিকার ধ্বংসাত্মক পদক্ষেপের বিষয়ে ভয়াবহ ইঙ্গিত দিলেন খামেইনি।

১৯৭৯ সালে তেহেরানে মার্কিন দূতাবাস দখলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন খামেইনি। সেইসময় তিনি বলে ওঠেন, ইহুদিবাদী শাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র যে-ই হোক না কেন, ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ গোষ্ঠীর ওপর যা করছে তার জন্য অবশ্যই ফল ভোগ করতে হবে। এসব অন্যায় চুপচাপ মেনে নেবে না ইরান। এর বদলা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন এবং তেহেরানের মধ্যে শত্রুতা চলে আসছে। যা আজও বিদ্যমান। শত্রুপক্ষ ইহুদিবাদী গোষ্ঠী হোক কিংবা অন্য কেউ, তারা যদি ইরান ও তাদের সশস্ত্র ফ্রন্টের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে এর জন্য কঠিন বদলা নেওয়া হবে। এখানে খামেইনি ইরানের সশস্ত্র ফ্রন্ট বলতে বুঝিয়েছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস। এই সংগঠন গুলো হল ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন। যদিও খামেইনি হামলার বিষয়ে সময়সীমা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। কিংবা কবে হামলা চালাবে তা নিয়েও কিছু বলে নি। পূর্বের মতোই তিনি ইরানি কর্মকর্তাদের আরও অধিক সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে তিনি বলেন, ইজরায়েলি হামলাকে ছোট কিংবা অতিরঞ্জিত করে দেখা উচিত নয়। গত সপ্তাহে ইরানে বিমান হামলা চালায় ইজরায়েল। এতে ইলাম, খুজেস্তান এবং তেহেরানের একাধিক স্থান হামলার শিকার হয়। বহু মানুষ নিহতের পাশাপাশি আহত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইরনাকে হুঁশিয়ারি দিয়ে আসছিল আমেরিকা। এবার পাল্টা হমকি দিল ইরানও। এদিকে আগামী ৫ নভেম্বর রয়েছে মার্কিন নির্বাচন। এর আগে ইরান প্রতিশোধমূলক হামলা চালাবে কিনা তা জানা যায় নি। তবে বিশ্লেষেকরা মনে করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হামলা চালাতে পারে ইরান।

আরও পড়ুন : ইজরায়েলকে জব্দ করতে সামরিক বাজেট ৩ গুন বাড়াচ্ছে ইরান

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের