Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল নেত্রী থেকে পুলিশ! সান্তা সেজে ও উপহার বিলি করে বড়দিন পালন জেলায়

বড়দিনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ রাজ্যের শাসকদলের নেত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ রাজ্যের শাসকদলের নেত্রীদের। সান্টা সেজে ও নেচে-গেয়ে উপহার বিলি করলেন তৃণমূল নেত্রী। অপরদিকে বড়দিন উপলক্ষ্যে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী থাকা আবাসিকদের সঙ্গে দেখা করতে এসেছেন তাদের ছেলে মেয়েরা। এবার তাদের সঙ্গে নাচ গান করে আনন্দ দিয়ে উপহার বিলি করলেন জেল কর্মী তপন রায়।

শুধু জেলখানাতেই নয়। জেলের বাইরে থাকা আত্মীয় পরিজনদের সঙ্গে আনন্দ ভাগ করে তপন বাবু অপরদিকে বড়দিনের আগের রাতে ফুটপাথবাসিদের মধ্যে কেক ও উপহার নিয়ে সান্তাক্লজের ভূমিকায় দেখা দিলেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে। শুক্রবার রাতে জেলা মহিলা তৃণমুল কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বালুরঘাট শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাথে রাত কাটানো মানুষজনদের হাতে কেক ও নানান উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটান।

আমরা সাধারণত মেনে থাকি, জিঙ্গেল বেলস-গাইতে গাইতেই বড়দিনের আগের রাতে রাতে চুপি চুপি শহরে আসেন এক মোটা সোটা বুড়ো সান্তা ক্লজ। সাদা দাড়ি, লাল সাদা টুপি, লাল পোশাক, আর তার সঙ্গে কাঁধে থাকে মস্ত বড় একটা ঝোলা। সেই ঝোলা নিয়ে সকলকে উপহার বিলি করেন সান্তা ক্লজ। আজও আমরা অনেকে মনে করে থাকি বড়দিনের আগের রাতে তাঁদের কাছে সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যান। বালুরঘাটে আজ এক্ষেত্রে বুড়ো সান্তাক্লজ নয় দেখা মিলল সান্তা বেশে জেলা মহিলা তৃণমূল নেত্রীকে।

যিনি এলাকায় লড়াকু বলে পরিচিতি পেলেও বড়দিনের আগের রাতে বালুরঘাট শহরবাসি সান্তা ক্লজের সাজে আজ তার মানবিক মুখ দেখতে পেল। যিনি কিনা শুধু শিশু নয় অনেক প্রাপ্ত বয়স্ক ফুটপাথবাসিদের মধ্যে অকাতরে বড়দিনের প্রিয় খাবার কেক আর নানান উপহার সামগ্রী বিলি করে তাদের মুখে এই শীতের রাতে অনাবিল হাসি ফুটিয়ে তুললেন।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের