মালদায় প্রশাসনের স্পষ্ট নির্দেশ জলের মধ্যে করা যাবে না ছট পুজোর মঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা: উৎসবের মরশুমে তৎপর পুলিশ।অতীতের দুর্ঘটনার কথা মাথায় রেখে নির্দেশ ছট পুজো উদ্যোক্তাদের। বিভিন্ন ঘাট পরিদর্শন পুলিশ প্রশাসনের। সাথে ড্রোন দিয়ে চালানো হবে নজরদারি।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) অন্তর্গত বারদুয়ারী এলাকায় সোমবার ছট পুজোর ঘাট পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদি লামা। ২০২১ সালে ছট পূজোয় ঘাটের উপর মঞ্চ ভেঙে ঘটে ছিল ভয়াবহ দুর্ঘটনা।

সেই দুর্ঘটনার কথা মাথায় রেখেই বিভিন্ন ঘাটে গিয়ে পুজো কমিটিকে নির্দেশ দিল পুলিশ। মঞ্চ করতে হবে মাটির উপরে। পুকুরে জলের উপর মঞ্চ করা যাবে না এমনটাই নির্দেশ পুলিশের। এক জায়গায় এমন মঞ্চ করা হলেও সেখানে মঞ্চ খুলিয়ে নেওয়া হয়। সাথে প্রত্যেক পূজা উদ্যোক্তাকে সিসিটিভি ব্যবহারের নির্দেশ দেয় পুলিশ প্রশাসন। এছাড়াও বিদ্যুতের তার সঠিক ভাবে যাতে ব্যবহার করা হয় সেটাও খতিয়ে দেখা হয়। পুজোতে যেন কোন বিঘ্ন না ঘটে তার জন্য তৎপর পুলিশ প্রশাসন।ছটের ঘাট পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার (Englishbazar Municipality)চেয়ারম্যান।

সোমবার দুপুরে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট ও বালুচর এলাকায় মহানন্দা নদীর তীরবর্তী ঘাট গুলি পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মহানন্দা নদীর জল শুকিয়ে গেলেও নদীর পাড়ে রয়েছে প্রচুর কাঁদা। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে মাটি ফেলে ছটের ঘাট সংস্কার করা হচ্ছে। এছাড়াও ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার অবাঙালিদের বড় উৎসব ছট পূজা। ইতিমধ্যে চলছে প্রস্তুতি। সোমবার প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন পুরপ্রধান।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ের অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ