আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ধমান ও মেদিনীপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক গাড়ি

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর: শুক্রবার রাতে আউশগ্রামের বাগবাটি মোড়ের কাছে ৯৪ কেজি গাঁজা সহ একটি গাড়ি আটক করে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা(Chandrakona)H আদকাটা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে দুইজনকে গ্রেফতার করেছে। গাঁজা ওজন করে প্যাকিং করে পুলিশ। এগুলো ভালো গাঁজা (Ganja)অভিমত পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে আউশগ্রাম সহ সংলগ্ন এলাকার সড়কপথ গুলিতে নাকা চেকিং(Naka Checking) করছিল স্পেশাল অপারেশন গ্রুপ ও পুলিশ। এরপর আউশগ্রামের ভেদিয়া অঞ্চলের বাগবাটি মোড়ের কাছে ছোঁড়া ফাঁড়ির পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ একটি সুইফট ডিজার গাড়ি আটকাতে গেলে গাড়ি ফেলে পালায় চালক ও সঙ্গে থাকা এক ব্যক্তি।গাড়িটিতে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো প্যাকটে ও পলিথিনের বস্তায় প্রায় ৯৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় জানিয়েছেন, আইনি পদ্ধতি মেনে সংশ্লিষ্ট গাড়িটি এবং সমস্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। আউশগ্রাম থানায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই বিপুল মাদক কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

নদীতে স্নান করতে নেমেই বিপত্তি! জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

ভুটান সীমান্তে ‘গেরিগাঁও’, শহুরে ক্লান্তি ভুলিয়ে দেবে এই পাহাড়ি গ্রাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ