২০১৯ সালে সরিয়ে দেওয়া হয়, ৫ বছর পর কপিল শর্মার শোতে ফিরছেন নভজ্যোত সিং সিধু

২০১৯ সালে বিতর্কিত প্রস্থানের পরে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' তে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। যা নিঃসন্দেহে ভক্তদের জন্যে একটি সুখবর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিভিতে নয়, এখন ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং হয় বিখ্যাত কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’। শোয়ের খ্যাতি শুধু দেশেই আটকে নেই, গোটা বিশ্বে ছড়িয়ে আছে। সেলিব্রিটিদের সঙ্গে কৌতুক বাতালাপ, মজার মজার অভিনয় শোয়ের বাকি কলাকূশলীদের, সব মিলিয়ে শো একেবারে সুপারহিট। যাই হোক, কপিল শর্মার শোয়ে কপিল, ক্রুষ্ণা বাদেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অর্চনা এবং রাজনীতিবিদ এবং ভাষ্যকার নভজ্যোত সিং সিধু। কিন্তু তাঁকে ২০১৯ সালে তাঁকে শো থেকে বের করে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে ব্যপক বিতর্ক উঠেছিল তুঙ্গে। যদিও কপিল শর্মার শোয়ে তারকাদের পারিশ্রমিক নিয়ে নানা ধরনের বিতর্ক উঠেছিল এক সময়ে। কিন্তু এখন জট আস্তে আস্তে খুলছে। পুরোনো কলাকূশলীরা ফিরছেন শোয়ে। সেই পথ ধরে ৫ বছর পরে কপিল শর্মার শোতে ফিরতে চলেছেন প্রখ্যাত রাজনীতিবিদ এবং ভাষ্যকার নভজ্যোত সিং সিধুও। শীঘ্রই কপিল শর্মার সঙ্গে পুনরায় একত্রিত হতে চলেছেন তিনি।

২০১৯ সালে বিতর্কিত প্রস্থানের পরে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ তে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। যা নিঃসন্দেহে ভক্তদের জন্যে একটি সুখবর। তবে তিনি এবার বিচারক হিসাবে নয় বরং অতিথি হিসাবে ফিরে আসবেন। তিনি নভজ্যোত কৌর সিধু, হরভজন সিং এবং গীতা বসরার সঙ্গে যোগ দিচ্ছেন। এবার আসি, কেন নভজ্যোত সিং সিধুকে ২০১৯ সালে দ্য কপিল শর্মা শো থেকে সরিয়ে অর্চনা পুরান সিংকে তাঁর জায়গায় প্রতিস্থাপিত করা হয়েছিল, সেই বিষয়ে। আসলে ২০১৯ সালের ফেব্রুয়ারীতে পুলওয়ামা হামলা নিয়ে একটি বিতর্কিত মন্তব্যের করেছিলেন নভজ্যোত সিং সিধু, এর ফলে ব্যাপক প্রতিক্রিয়ার পরেই নভজ্যোত সিং সিধুকে শো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কালারস চ্যানেল তাকে শো ছেড়ে যেতে বলেছিল।

পুলওয়ামা হামলার পরে, সিধু মিডিয়াকে বলেছিলেন, “মুষ্টিমেয় লোকের জন্য, আপনি কি পুরো জাতিকে দোষ দিতে পারেন এবং আপনি কি একজন ব্যক্তিকে দোষ দিতে পারেন? এটি একটি কাপুরুষের মতো কাজ এবং আমি এর নিন্দা জানাই। সহিংসতা হল সর্বদা নিন্দনীয় এবং যারা এটি করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।” তাঁর এই মন্তব্যের জন্যেই কপিল শর্মার শো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যপক বিতর্কের সৃষ্টি করেছিল। অবশেষে ৫ বছর পর শোতে ফিরছেন তিনি, তবে শুধুমাত্র অতিথি হয়ে। এদিন ভিডিওটি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে সিধু লিখেছেন, “দ্য হোম রান…” পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে হরভজন সিং বলেছেন, “পাজি চা গে। BOSSMAN এর সঙ্গে শোটাইম”। নভজ্যোত সিং সিধু ২০১৩ সাল থেকে কপিল শর্মার শো-এর অংশ ছিলেন।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত