Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল সরকারের কাজে খুশি মেঘালয়ের পরিবহণ মন্ত্রী! করলেন প্রশংসা

কলকাতায় এসেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা জানান, আগামী দিনে গোটা মেঘালয়ে তৃণমূলের পতাকা উড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে এসে বর্তমান শাসকদলের কাজের ভূয়সী প্রশংসা করলেন মেঘালয়ের পরিবহণ মন্ত্রী। গত শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ইনডং চা বাগানে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেঘালয়ের মন্ত্রী দশাখিয়াত লামারে। সেখানেই বাংলার বর্তমান সরকারের কাজের প্রশংসা করেন তিনি। লামারে বলেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার ভাল কাজ করছে। রাজ্যের উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা নেওয়া উচিৎ। বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মানুষের এবং রাজ্যের উন্নয়নের জন্য মিলিতভাবে কাজ করতে হবে।’

মেঘালয়ের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হলেন দশাখিয়াত লামারে। মাত্র ২৮ বছর বয়সেই সামলাচ্ছেন মেঘালয়ের পরিবহণ ও পূর্ত্র মত দফতর। তাঁর চোখেই রাজ্যের উন্নয়ন ধরা দিয়েছে। তাই প্রশংসা করতেও পিছপা হননি মেঘালয়ের মন্ত্রী। আর এতেই জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। একুশের বিধানসভায় বঙ্গে বিজেপির বিজয় রথের চাকা আটকে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরেই তৃণমূলের তরফে গোটা দেশেই বিভিন্ন অঙ্গরাজ্যে সংগঠন বিস্তারের কাজ শুরু করা হয়েছে। ত্রিপুরা, গোয়া, হরিয়ানার পাশাপাশি মেঘালয়ে সংগঠন গড়েছে তৃণমূল। সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১১ কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। যার ফলে সেখানকার রাজ্যের বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল। এর মাঝেই মেঘালয়ের বিজেপির জোট সরকারের মন্ত্রীর এহেন প্রশংসা জল্পনা বাড়িয়েছে।

কলকাতায় এসেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা জানান, আগামী দিনে গোটা মেঘালয়ে তৃণমূলের পতাকা উড়বে। রাজনৈতিক মহলের ধারণা মেঘালয়ে আগামী বছরেই নির্বাচন আর তার আগেই তৃণমূল সেরাজ্যে শুধুই বিরোধী নয়, শাসকদলেও ভাঙাতে চাইবে। মেঘালয়ের পরিবহণ মন্ত্রীর এই মন্তব্য তাই ইঙ্গিতপূর্ণই বলা যায়।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের