কপালের নাম গোপাল, ভুলে যাওয়া লটারিতে কোটি টাকা জিতলেন মার্কিন মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কথায় আছে, লটারি হল ভাগ্যের ব্যাপার। লটারির সৌভাগ্যে কারোর জীবন এক ঝটকায় বদলে যায়। এবার ভুলে যাওয়া লটারির টিকিট থেকে ১১ কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি হলেন এক মার্কিন মহিলা। আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের এক নারী মুদি দোকানে গিয়েছিলেন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সেখানে হঠাৎ একটি লটারির টিকিট ও কিনে ফেলেন তিনি। হাতে সময় কম থাকায়, তাড়াহুড়ো করে সেই টিকিট কিনে ব্যাগের মধ্যেই ফেলে রেখে দেন তিনি। এরপর প্রয়োজনীয় সব জিনিস পত্র ব্যাগের মধ্যে ভরে বাড়ি চলে আসেন। একপ্রকার লটারির টিকিটের কথা ভুলেই যান তিনি।

পরে যখন তাঁর টিকিটের কথা মনে পড়ল, তখন সেই টিকিট পরীক্ষা করে দেখেন। আর পরীক্ষা করে দেখতেই চমকে উঠলেন এই মহিলা। কেননা পুরস্কার স্বরূপ ১০ লক্ষ ডলার (প্রায় ১১ কোটি ৬৪ লাখ টাকা)জিতে গেছেন তিনি! এটা দেখেই আনন্দে-বিস্ময়ে হতবাক হয়ে যান তিনি।

এই নিয়ে ওই নারী ইলিনয় লটারি কর্মকর্তাদের বলেন, ইলমহার্স্ট এলাকায় অবস্থিত জুয়েল–ওসকো স্টোরে তিনি কিছু জিনিসপত্র কেনার জন্য যান। আর সেখান থেকেই তাঁর লটারি জয়ের যাত্রা শুরু হয়।

ইলিনয়ের বাসিন্দা ওই নারী ওই দিনের ঘটনা স্মরণ করে বলেন, ‘আমি আমার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলাম। পথে আমি কিছু মুদি দ্রব্যসামগ্রী কিনতে জুয়েল–ওসকো স্টোরে যাই। স্টোরের ভেতরে ঢোকার আগে ‘লাকি ডে লোটো’ লটারির টিকিট দেখে আমার চোখ আটকে যায়। এরপর আমি সেখান থেকে একটি টিকিট কিনে আমার ব্যাগে রেখে দিই। কিন্তু পরে আমি সেটির কথা বেমালুম ভুলে যাই। ২০ অক্টোবর পর্যন্ত ওই টিকিটের কথা আমার মনেই ছিল না। ওই দিন সন্ধ্যের দিকে হঠাৎ আমার সেটির কথা মনে পড়ে। এরপরই আমি টিকিট টি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিই।’

মার্কিন এই মহিলা আরও বলেন, ‘এত ডলারের লটারি জয়ের আনন্দে আমি কাঁদতে শুরু করি। আমি ভাবছিলাম, ‘এটি অবিশ্বাস্য। এই লটারি জয়ের পর তিনি ভবিষ্যতে কী করবেন, ইতিমধ্যে একটি পরিকল্পনাও করে ফেলি।’

তিনি বলেন, তাঁর ঘোরার প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। এখন তিনি বিশ্বে তাঁর প্রিয় জায়গাগুলোতে বছর বছর ঘুরে বেড়াতে পারবেন। যেমন আয়ারল্যান্ড। সেখানকার ভূপ্রকৃতি অসাধারণ। লটারি জয়ের এই টাকাটা ঘোরার কাজেই তিনি ব্যবহার করতে চান বলে জানান। কেননা এটি তাঁর জীবনের অন্যতম প্রধান শখ। জীবনের বাকি সময়টা ঘুরে জীবনকে উপভোগ করতে চান তিনি।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর