নতুন জীবনের স্বপ্ন ভেঙে চুরমার, পাকিস্তানে বিয়ে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত বর-সহ ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত কমপক্ষে ১৪ জন। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তাঁদের বহনকারী বাসটি নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় একমাত্র নববধূই বেঁচে আছেন। এখনও পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে চলছে তল্লাশি। শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারেই।

বুধবার(১৩ নভেম্বর)বরযাত্রী বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে এই ঘটনা ঘটে।ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারীরা।আপাতত নববধূ বিপদমুক্ত রয়েছে বলে জানান চিকিৎসকেরা।তাঁকে গিলগিটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই নিয়ে গিলগিট-বালটিস্তানের উদ্ধারকারী এক কর্মকর্তা জানান, ঐ বাসে ২৫ জন আরোহী ছিলেন এবং এখনও পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এই নিয়ে এলাকার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, বাস চালানোর সময় চালক একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে।চালক বাসটি জোরে দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। বিয়ের জন্য বরের পরিবার পাঞ্জাব থেকে ৫০০ কিলোমিটার দূরে ভ্রমণ করেছিলেন। বিয়ের পর্ব মিটে গেলে অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন বরের বাড়ির পরিবার। গাড়িটিতে নববধূ সহ আরও বরযাত্রীরা ছিলেন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা