ভারতে দূত হিসাবে ছাত্রকে নিয়োগ আফগানিস্তানের তালিবান সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কাবুল: ক্ষমতায় আসার প্রায় সোয়া তিন বছর বাদে ভারতে কাউকে দূত হিসাবে নিয়োগ করল আফগানিস্তানের তালিবান সরকার। আর এ ক্ষেত্রে তারা বেছে নিয়েছে ভারতে পড়াশোনা করা ইকরামউদ্দিন কামিলকে। আপাতত মুম্বইয়ে আফগানিস্তানের দূতাবাসের দায়িত্ব সামলাবেন দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। যদিও তালিবান সরকারের নিয়োগ দেওয়া দূতকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে  আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ভারতে বসবাসকারী আফগান নাগরিকদের সুযোগ-সুবিধার বিষয়টি দেখাশোনা করার দায়িত্ব পাওয়া ইকরামউদ্দিন কামিলকে নিয়ে যে মোদি সরকারের কোনও আপত্তি নেই, তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

২০২১ সালে রাজনৈতিক পালাবদল ঘটেছিল কাবুলিওয়ালার দেশ আফগানিস্তানে। মার্কিন সেনারা দেশ ত্যাগ করার কয়েক মাসের মধ্যেই নির্বাচিত সরকারকে উল্টে দিয়ে ক্ষমতা দখল করেছিল কট্টর মুসলিম মৌলবাদী হিসাবে পরিচিত তালিবানরা। তার পরেই কাবুল-সহ আফগানিস্তানের বিভিন্ন শহরে থাকা দূতাবাস বন্ধ করে দিয়ে কূটনীতিবিদদের দেশে ফিরিয়ে এনেছিল মোদি সরকার। উল্টোদিকে, ক্ষমতাচ্যূত আশরাফ ঘানি সরকারের জমানায় নিয়োগ পাওয়া আফগানিস্তানের দূতরা প্রাণভয়ে ভারত থেকে পালিয়ে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছিল। শুধুমাত্র একজন প্রাক্তন কূটনীতিবিদ দিল্লিতে রয়ে গিয়েছিলেন। তিনিই দিল্লি ও মুম্বইয়ে থাকা আফগান দূতাবাসগুলি সামলাচ্ছিলেন।

গত কয়েক মাস ধরেই আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছিল মোদি সরকার। কয়েক দিন আগেই বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান ও ইরান শাখার যুগ্মসচিব জেপি সিংহ এক প্রতিনিধিদল নিয়ে কাবুলে গিয়েছিলেন। তিনি তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের সঙ্গে বৈঠক করেন।

ওই বৈঠকের পরেই তালিবান সরকারের তরফ থেকে মুম্বইয়ে থাকা কনসাল জেনারেল অফিস সামলানোর দায়িত্ব দিয়ে ইকরামউদ্দিন কামিলকে পাঠানোর কথা জানানো হয়। আফগানিস্তানের উপ বিদেশ মন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই নিজের ‘এক্স’ হ্যান্ডলে কামিলের নিয়োগের কথা জানিয়েছেন।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর