১৯ বছর বাদে বক্সিং রিংয়ে ফেরা সুখকর হল না টাইসনের, হেরে গেলেন জ্যাক পলের কাছে

এখন ৫৮ বছর বয়স মাইক টাইসনের। সুতরাং জেক পলের সঙ্গে তাঁর বয়সের তফাত ৩১ বছর। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার সকালে বক্সিং রিংয়ে নেমেছিলেন মাইক টাইসন। বয়স যেন তাঁর কাছে নিমিত্ত মাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯ বছর বাদে বক্সিং রিংয়ে ফিরেও কোনও লাভ হল না বক্সিং কিংবদন্তি মাইক টাইসনের। বক্সিং রিংয়ে ৩১ বছরের ছোট জেক পলের কাছে হার মানলেন বক্সিং কিংবদন্তি। তবে এতে একেবারেই দুঃখ নেই তাঁর। বরং শনিবার ম্যাচে পলের কাছে হেরে গিয়ে তাঁকেই বুকে টেনে নিলেন লৌহমানব টাইসন। উল্লেখ্য, শুক্রবার টাইসন ও পলের জন্য একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে এক মহিলা সাংবাদিক টাইসনের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, তিনি যদি পলের কাছে হেরে যান, তাহলে কী হবে? সাংবাদিকের প্রশ্নে রেগে যান টাইসন। উঠে দাঁড়িয়ে আচমকা পলকে কষিয়ে চড় মেরে দেন টাইসন। এবং বলেন, “কথা শেষ।” কিন্তু এই ব্যথা মনে রাখলেন না দুজনের কেউই। শনিবার সেই পলের বিরুদ্ধে হারের পরে বড় দাদার মতো পলকে বুকে টেনে নিলেন টাইসন। চড় মারার বিষয়টি কেউই বিন্দুমাত্র মনে রাখলেন না।

মাইক টাইসন যখন বক্সিং দুনিয়া থেকে অবসর নিয়েছিলেন তখন জেক পলের বয়স ছিল মাত্র ৮ বছর। এখন ৫৮ বছর বয়স মাইক টাইসনের। সুতরাং জেক পলের সঙ্গে তাঁর বয়সের তফাত ৩১ বছর। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার সকালে বক্সিং রিংয়ে নেমেছিলেন মাইক টাইসন। বয়স যেন তাঁর কাছে নিমিত্ত মাত্র। ৩১ বছরের ছোট জেক পলের সঙ্গে লড়তে বয়সকে তোয়াক্কা করেন না টাইসন, এই বিষয়টি প্রমাণ করতেই  শনিবার ময়দানে নেমেছিলেন মাইক টাইসন। আর সেটা দেখার জন্যই ভোর থেকেই নজর ছিল মোবাইলে। আজ সকাল ১০.৩০টা নাগাদ টাইসন এবং পলের খেলা শুরু হল। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন ২৭ বছরের পল। ১৯ বছর বাদে বক্সিং রিংয়ে ফেরা সুখকর হল না টাইসনের, হেরে গেলেন জ্যাক পলের কাছে।

যাই হোক, টাইসনের হাতে চড়ের ঘটনা এই প্রথম নয়, ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। টাইসনের কেরিয়ার নিয়ে বলতে গেলে, ১৯৮৫ সাল থেকে পেশাদার বক্সিং শুরু করেছেন টাইসন। প্রায় ৩৯ বছরের তাঁর সুদীর্ঘ কেরিয়ার। তবে মাঝে ১৯ বছর তাঁকে এই পেশায় দেখা যায়নি। রিংয়ে তাঁর দাপটের জন্য তাঁকে বক্সিংয়ের ‘লৌহমানব’ বলা হয়। মাত্র ২০ বছরেই হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কেরিয়ারে মোট ৫৮টি পেশাদার ম্যাচ খেলেছেন টাইসন। জিতেছেন ৪৪ টি ম্যাচে। তবে তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। ১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছর জেল খেটেছিলেন টাইসন। ২০২২ সালে সেই মত্ত বিমান যাত্রীকে ঘুসি মেরেছিলেন টাইসন। কারণ, তাঁকে বিমানে খুব উত্যক্ত করছিল ওই যাত্রী। তাঁর বর্নাঢ্য কেরিয়ার জুড়ে একাধিক সুনাম থাকলেও ব্যক্তিগত কারণে অনেকবার বিতর্কের মুখে পড়েছিলেন টাইসন। ২০০৫ সালে তিনি অবসর নিয়েছিলেন।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর