জনসনের ৫ উইকেট, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল অজিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, সিডনি: তরুণ পেসার স্পেন্সার জনসনের আহুন ঝরানো বোলিংয়ে ভর করে শনিবার সিডনিতে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিলেন জস ইংলিশরা।

সিডনি গ্রাউন্ডে এদিন শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন ম্যাট শর্ট ও জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক। ২১ বলেই দুজনে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। বিনা উইকেটে ৫২ রান তুললেও আচমকাই ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। হ্যারিস রউফ এসেই ধস নামান। ফ্রেজার-ম্যাকগার্ক (৯ বলে ২০) ও জশ ইংলিশকে (০) ফিরিয়ে জোর ধাক্কা দেন। পরের ওভারে আব্বাস আফ্রিদির শিকার হয়ে ফেরেন শর্ট। দুইবার জীবন পেয়ে মার্কাস স্টয়নিস ফেরেন ১৫ বলে ১৪ রান করে। ইনিংস বড় করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল (২০ বলে ২১) ও টিম ডেভিডও (১৯ বলে ১৮)। তবে পাক ফিল্ডারদের হতশ্রী পারফরম্যান্সের সুবাদে এবং অ্যারন হার্ডির ২৩ বলে ২৮ রানের সৌজন্যে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে অস্ট্রেলিয়া। হ্যারিস রউফ ২২ রানে নেন ৪ উইকেট।

অল্প রানে অজিদের বেঁধে রাখলেও শুরুতেই স্পেন্সার জনসনের আগুন ঝরানো বোলিংয়ের মুখে ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ে পাকিস্তান। স্কোর বোর্ডে ৪৪ রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন বাবর আজম ৯৩), সাহিবজাদা ফারহান (৫), মোহাম্মদ রিজওয়ান (১৬) ও সলমান আলী আগা (০)। এর পরে প্রতিরোধ গড়ে তোলেন উসমান খান ও ইরফান খান। দুজনে মিলে ৫৮ রান যোগ করে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। কিন্তু ১৬তম ওভারে উসমান (৫২) ফিরতেই ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যান মোহাম্মদ রিজওয়ানরা। পাকিস্তানকে ল্যাজেগোবরে করা  স্পেন্সার জনসন ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত