গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, ধোঁয়ায় দৃশ্যমানতা ১৫০ মিটারেরও কম

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭ টা নাগাদ দিল্লিতে বাতাসের একিউআই রেকর্ড করা হয়েছিল ৪৮১, যা কিনা এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ পরিস্থিতি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকৃতির প্রতিশোধ! ধোঁয়া ও কুয়াশার বিষাক্ত মিশ্রণে দিল্লি রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। ধোঁয়ায় দৃশ্যমানতা ১৫০ মিটারেরও বেশি কমেছে। এমনকী বেলা বাড়লেও চারিদিক মুড়ে রেখেছে ঘন কুয়াশায়। দেখা যাচ্ছে না কিছুই। সোমবার (১৮ নভেম্বর) সকালে বাতাসের একিউআই স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গিয়েছে, যে কারণে প্রশাসক অবিলম্বে ‘কঠোর দূষণ’ ঘোষণা করেছে। বায়ু দূষণ রোধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। দিন কয়েক আগেই বায়ু দূষণ নিয়ন্ত্রণে সমস্ত অ-প্রয়োজনীয় নির্মাণ কার্য বন্ধ করতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যানবাহন চলাচলেও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। তবুও দূষণের মাত্রা বেড়েই চলেছে। যা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে প্রশাসক। কারণ ঘন ধোঁয়াশায় প্রভাবিত হচ্ছে দিল্লির দৃশ্যমানতা।

যে কারণে স্বাভাবিকভাবেই বিমান চলাচল ব্যহত হচ্ছে, পাশাপাশি ট্রেন পরিষেবাগুলিও প্রভাবিত হচ্ছে। আজ সকাল ৫ টা নাগাদ দিল্লির দৃশ্যমানতা ১৫০ মিটারেরও বেশি নেমে এসেছে। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR)-এর দেওয়া তথ্য অনুসারে, সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭ টা নাগাদ দিল্লিতে বাতাসের একিউআই রেকর্ড করা হয়েছিল ৪৮১, যা কিনা এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ পরিস্থিতি। জানা হয়েছে, প্রতিবেশী রাজ্য পঞ্জাব এবং হরিয়ানায় খড় পোড়ানোর কারণে দিল্লিতে দূষণের মাত্রা ৩৮ শতাংশ এসে দাঁড়িয়েছে। কারণ ঠাণ্ডা বাতাস ধুলো, খামারের আগুন থেকে ধোঁয়াকে আটকে রাখে। যার ফলে বায়ুর দূষণ মাত্রা বেড়ে যায়।

কারণ ০ এবং ৫০ এর মধ্যে একিউআই ভাল, ৫১ এবং ১০০ সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ অত্যন্ত খারাপ, ৪০১-৪৫০ গুরুতর পরিস্থিতি এবং ৪৫০ এর উপরে একিউআই-এর মাত্রা পৌঁছলে তাকে ‘গুরুতর-প্লাস’ হিসাবে বিবেচিত করা হয়। যে কারণে ইতিমধ্যেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP-Graded Response Action Plan) পর্যায় ৪-এর অধীনে কঠোর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা আজ সকাল ৮ টা থেকে কার্যকর হয়েছে। এদিকে অতিরিক্ত দূষণের জন্যে Commission for Air Quality Management (CAQM)-এর তরফ থেকে জানানো হয়েছে, ‘জনসাধারণ, বিশেষত শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত রোগ, কার্ডিওভাসকুলার, সেরিব্রোভাসকুলার বা অন্যান্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করা হচ্ছে।’ পাশাপাশি আরও জানানো হয়েছে, Grap 4 এর অধীনে, প্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাক ছাড়া অন্য কোনও মালপত্র বহনকারী ট্রাক দিল্লি-NCR-এ প্রবেশ করতে পারবে না।

এছাড়া পুরানো ডিজেল গাড়ি, ভারী পণ্য যানবাহনের পরিষেবাও বাতিল করা হয়েছে। এমনকী, অতিরিক্ত বায়ু দূষণের কারণে দশম এবং দ্বাদশ শ্রেনী ব্যতীত সকল ক্লাস স্থগিত করা হয়েছে। মহাসড়ক, রাস্তা, ফ্লাইওভার, ইলেকট্রিক কাজ, পাইপলাইন এবং অন্যান্য সরকারি নির্মাণ কার্যক্রমও স্থগিত করা হয়েছে। সরকারি এবং বেসরকারি কর্মসংস্থান গুলিকে বাড়িতে বসিয়ে কর্মীদের কাজ করানোর নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেও ঘরে বসে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। 

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প