রাতের অন্ধকারে খুন অজ্ঞাতপরিচয় ব্যক্তি, কলকাতা পুলিশের তৎপরতায় গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা পুলিশের(Kolkata Police) দুরদর্শিতার পরিচয় মিলল সাম্প্রতিক ঘটে যাওয়া এক খুনের ঘটনাকে(Murder Case) কেন্দ্র করে। কলকাতার জোড়াসাঁকো থানা(Jorasanko Police Station) এলাকায় শ্বাসরোধ করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। রবিবার রাতে মহাত্মা গান্ধী রোডের(Mahatma Gandhi Road) ধারে ফুটপাথে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন ওই অজ্ঞাতপরিচয় মাঝবয়সী ব্যক্তি। রাত দশটা নাগাদ খবর যায় জোড়াসাঁকো থানায়। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পুলিশ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীর থেকে ব্যাপক রক্তপাত হয়েছিল। ফুটপাথের ধার থেকে উদ্ধার করার পর তাঁকে দ্রুত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ অন্ধকার রাতে কালো জামা পরে মহিলাদের সামনে হাজির হওয়া ‘মৃত্যুদূত’ অবশেষে পুলিশের জালে

প্রাথমিকভাবে অনুমান করা হয় ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন‌ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।‌ তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ, সেখানেই আবিষ্কৃত হয় এক চমকপ্রদ তথ্য। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই দোষীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি কলকাতার এমএম বর্মণ স্ট্রিট এলাকায়। তাঁর কাছ থেকে একটি গামছাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের সন্দেহ, ওই গামছাটি ব্যবহার করেই শ্বাসরোধ করে মারার চেষ্টা হয়েছিল।

আরও পড়ুনঃ হাতে ধারালো অস্ত্র, চোখে-মুখে নৃশংসতা, কবে মুক্তি পাচ্ছে টাইগারের ‘বাঘী-4’?

ধৃত ব্যক্তির নাম মহম্মদ সরফরাজ। তাঁর সঙ্গে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সম্পর্ক কি? উভয়ের মধ্যে মনোমালিন্যের জেরেই এই খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা তদন্ত করে দেখছে পুলিশ। আপাতত অভিযুক্ত ব্যক্তিকে জেরা করা হচ্ছে বলে খবর। যদিও শ্বাসরোধের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরই সবটুকু পরিষ্কার হবে। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে জোড়াসাঁকো থানার পুলিশ। পাশাপাশি রবিবার রাতে ঠিক কী ঘটেছিল, সেই বিষয়ে ধৃতের কাছ থেকে আরও বিশদে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২