মোদির রাজ্যে ঢাকঢোল পিটিয়ে হাসপাতাল খুলল ভুয়ো চিকি‍ৎসকরা, জানাজানি হতেই…

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: হাসপাতাল কিংবা নার্সিংহোমে চিকি‍ৎসা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই ভুয়ো চিকি‍ৎসক পাকড়াও হন। কিন্তু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে যে ঘটনা ঘটেছে তা শুনলে চমকে যাবেন। বেশ কয়েকজন ভুয়ো চিকি‍ৎসক খুলে ফেললেন আস্ত এক হাসপাতাল। শুধু তাই নয়, ঘটা করে গত রবিবার (১৭ নভেম্বর) সেই হাসপাতালের উদ্বোধনও হয়েছিল। ভুয়ো চিকি‍ৎসকরা হাসপাতাল খুলেছেন এমন খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত সোমবার (১৮ নভেম্বর) সকালে ঘটা করে খোলা হাসপাতালের ঝাঁপ বন্ধ করে দিয়েছেন ভুয়ো চিকি‍ৎসকরা। এমন ঘটনায় নেটা গরিকরা কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘হায় রে কলিকাল!’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সুরাতের পান্ডেশারায় জনসেবা মাল্টিস্পেশালিটি হাসপাতাল নামে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করেন পাঁচ চিকি‍ৎসক। ওই উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা হাজির থাকবেন বলেও প্রচার করা হয়েছিল। যদিও কেউ হাজির হননি। বিষয়টি জানতে পেরেই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। কেঁচো খুঁড়তে কেউটে বের হয়। হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে যার নাম ছিল সেই বি আর শুক্লা নিজেকে একজন আয়ূর্বেদিক চিকি‍ৎসক হিসাবে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তাঁর নামেই ভুয়ো চিকি‍ৎসকের ডিগ্রি হাতানোর দায়ে গুজরাত মেডিকেল প্র্যাকটিশনারস আইনে মামলা দায়ের হয়েছিল।

সুরাতের সিনিয়র পুলিশ আধিকারিক বিজয় সিং গুজজার জানিয়েছেন, ‘শুধু বি আর শুক্লাই নন, হাসপাতালের আর এক প্রতিষ্ঠাতা আর কে দুবের নামেও ভুয়ো চিকি‍ৎসকের ডিগ্রি হাসিলের অভিযোগে মামলা রয়েছে। হাসপাতালের আর এক কর্ণধার জি পি মিশ্রের বিরুদ্ধে চিকি‍ৎসক ডিগ্রি নিয়ে জালিয়াতির অভিযোগে তিনটি মামলা রয়েছে। হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সুরাত পুর নিগমের কমিশনার শালিনী আগরওয়াল, পুলিশ কমিশনার অনুপম সিংহ গহলোত এবং যুগ্ম পুলিশ কমিশনার রাঘবেন্দ্র ব‍ৎস উপস্থিত থাকবেন বলে প্রচার চালিয়েছিলেন হাসপাতালের কর্ণধাররা। অথচ তিন জনের সঙ্গে অনুষ্ঠানে হাজির থাকা নিয়ে কোনও কথাই হয়নি হাসপাতালের কর্ণধারদের। ইতিমধ্যেই জালিয়াতির দায়ে হাসপাতাল সিল করে দেওয়া হয়েছে। বাকি চিকি‍ৎসকদের ডিগ্রিও খতিয়ে দেখা হচ্ছে।’

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত