Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন প্রেমিককে প্রকাশ্যে আনলেন পরীমণি, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের প্রেমে পড়লেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তাও আবার প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিনের দিন। জন্মদিনে মধ্যরাতে পরীমনি নিজের সামাজিক মাধ্যমে ছয় সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামনে এনেছিলেন ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি’। ভিডিয়োটিতে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা।তবে কার হাতে হাত রেখেছিলেন তা অবশ্য খোলসা করেন নি অভিনেত্রী। এবার পরীমনির লুকোনো প্রেম সামনে এল। জানা গেল অজ্ঞাত পরিচয়ের সেই হাতের রহস্য।

সেই যুবক তাঁর নতুন কোনো প্রেমিক নন বলে দাবি করলেন অভিনেত্রী। সেই যুবক বাংলাদেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের অংশীদার।পরীমনিও সেই যুবকের ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘প্র্যাংকটা কি একটু বেশি হয়ে গিয়েছিল’?

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির প্রথম ওয়েব সিরিজ- রঙিলা কিতাব। এরই মধ্যে সিরিজটি দর্শক প্রশংসা পেয়েছে, পরীমনিকে দেখা গেছে একেবারে ভিন্নরূপে। রঙিলা কিতাবের পাতাগুলো উল্টাতে না উল্টাতেই, পরীমনিকে ঘিরে আবারও নতুন করে শোরগোল হয়েছিল। সামাজিক মাধ্যমে নতুন করে জোর চর্চা চলছে পরির প্রেম নিয়ে।

সামাজিক মাধ্যমে এই ভিডিয়ো ক্লিপ দিতেই একের পর এক কমেন্ট আসতে থাকে। অনেকে জিজ্ঞেস করেন কে সেই মনের মানুষ.. অনেকে আবার শুভকামনা জানান। তবে যাইহোক প্রেম নিয়ে বরাবরই চর্চায় থাকেন অভিনেত্রী। অবশ্য প্রেম নিয়ে কে কি বলল তাতে পাত্তা দেন না তিনি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন—সবকিছুতেই যেন পরীমনি আলোচনার একটি নাম।

প্রায় ১ বছর হতে চলল একাকী জীবন যাপন করছেন তিনি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস ছয়েক আগেও পরীমনি বলেছিলেন, ‘বিয়ের পর হয় ডিভোর্স।আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল