PUBG খেলায় আপত্তি জানানোয় সহপাঠীদের ছুরির আঘাতে ক্ষতবিক্ষত পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্বালিয়র: অনলাইন ভিডিও গেমস পাবজি খেলায় আপত্তি জানানোয় হস্টেলের আবাসিকদের ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হতে হল এক পড়ুয়াকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই পড়ুয়া। ঘটনার পরেই ফেরার অভিযুক্তরা। তাদের ধরতে পুলিশ বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঝাঁসি থানার এক আধিকারিক জানিয়েছেন, গ্বালিয়েরর ঝাঁসি রোডের পিএমএস হস্টেলে থাকতেন আকাশ রাজোরিয়া নামে আক্রান্ত পড়ুয়া। হস্টেলের রুমেই তাঁর সঙ্গীরা পাবজি গেম খেলার সময়ে লাগাতার চি‍ৎকার করে চলছিল। ওই বিকট চি‍ৎকারে পড়াশোনায় বিঘ্ন ঘটায় সহ আবাসিকদের গেম খেলা বন্ধের অনুরোধ জানায় আকাশ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে আকাশকে মারধর শুরু করে ওই আবাসিকরা। প্রাণে বাঁচতে হস্টেলের রুম থেকে পালিয়ে যায় আকাশ। তাঁর পিছু পিছু ধাওয়া করে অভিযুক্তরা। খানিক দূরে গিয়ে আকাশকে ধরে ফেলে। তার পরেই বেধড়ক প্রহার করার পাশাপাশি ছুরি দিয়ে উপর্য়পরি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আকাশ। পরে স্থানীয় বাসিন্দারা আকাশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হস্টেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কারা আকাশের উপরে হামলা চালাল তা তদন্ত করে দেখা হচ্ছে। যেহেতু হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে আকাশ, ফলে ঘটনার মূল অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত