মোল্লা ইউনূস গংয়ের ষড়যন্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস এবং তার চ্যালাচামুণ্ডারা বৃহত্তর ষড়যন্ত্র লিপ্ত বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা ‘পলাতক’ নেতা তারেক রহমান। ইউনূস গ্যাংয়ের ষড়যন্ত্র নস্যা‍ৎ করতে চোখ কান খোলা রাখার জন্য দলের নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন খালেদা জিয়ার পুত্র।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্র সংস্কার নিয়ে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছিল বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি ওই কর্মশালায় যোগ দিয়েছিলেন তারেক। সেখানেই অন্তর্বর্তী সরকারের ষড়যন্ত্রমূলক কাজকর্মের উপরে নজর রাখার জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। তারেক বলেন,  ‘আমরা প্রায়ই বলি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েক দিনের পত্র-পত্রিকার খবর থেকে বুঝতে পারছেন।…কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজেই জনগণকে সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে।’

’অন্তর্বর্তী সরকারের লক্ষ্য যে গদি আঁকড়ে পড়ে থেকে স্বজনপোষণ চালানো আর বিদেশি সংস্থার সাহায্যপুষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে দেশের কোষাগার লুটের সুযোগ করে দেওয়া ভাষণে তাও উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবিলম্বে দেশে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে খালেদা পুত্র বলেন, ‘লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় তারেক রহমান বলেন, ‘গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয়। এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতা-কর্মী গুম ও খুন হয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনও মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মনে রাখতে হবে, একটি দেশের রাজনীতি যদি রুগ্ন  হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন  হতে বাধ্য। দেশের অর্থনীতি ও রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিচার, প্রশাসন—সবকিছুই রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনও সুফল পাবে না। কাজেই বিএনপির প্রথম কাজ হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, জবাবদিহি প্রতিষ্ঠা করা।’

 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?