আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপিএলের নিলামে হাতুড়ি ঠুকে খেলোয়াড়দের ভাগ্য নির্ধারণ করা মহিলাকে চেনেন?

নিজস্ব প্রতিনিধিঃ কথিত আছে, ‘হাতুড়ির নিচে জীবন’। কিন্তু হাতুড়ির নিচে জীবন নয়, বলাই বাহুল্য ‘হাতুড়ির নিচে ভাগ্য’ হওয়া উচিত। হ্যাঁ, আজ থেকে শুরু হচ্ছে IPL AUCTION 2024। চলবে আগামিকাল ২৫ নভেম্বর পর্যন্ত। আর এই নিলাম পর্বটি একাই পরিচালনা করবেন মল্লিকা সাগর। যার হাতে দায়িত্ব সঁপে দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। তবে বিশ্বের বড় বড় ক্রিকেটারের ভাগ্য যার হাতে নির্ভর করছে অর্থাৎ মল্লিকা সাগর, তিনি কে জানেন? আজ জানাবো সেই মানুষটির পরিচয়। নিলাম দুনিয়ায় বেশ পরিচিত মুখ হলেন ৪৭ বছর বয়সী মল্লিকা সাগর। শুধু এ বছর নয়, গত বছরও IPL- নিলাম পরিচালনা করার দায়িত্বে ছিলেন মল্লিকা। গতবছর দুবাইয়ে IPL নিলাম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবারেও দুবাইতেই হতে চলেছে আইপিএল নিলামের মেগা ইভেন্ট। এবারেও মেগা নিলাম পরিচালনার দায়িত্বে রয়েছেন মল্লিকা সাগর। তবে এটি মল্লিকার কেরিয়ারে প্রথম। এর আগে ২০২১ সালে ভারতের প্রো কাবাডি লিগের নিলাম পরিচালনা করেছিলেন মল্লিকা সাগর, তিনিই ছিলেন কাবাডি লিগের প্রথম মহিলা নিলামকারী। তবে ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার পরপরই তিনিই আইপিএলের নিলাম অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলেন।

সেখানে দারুণ সাফল্যমণ্ডিত হওয়ার পর ২০২২ আইপিএলের নিলামে অন্যতম স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল মল্লিকাকে। কারণ তখন আইপিএলের নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন হিউ এডমেডস, কিন্তু তিনি স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ ছিলেন। এমনকী নিলামের মাঝপথে জ্ঞান হারান এডমেডস। তবে মল্লিকা নন, তখন নিলাম অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন জনপ্রিয় ক্রিকেট উপস্থাপক ও ধারাভাষ্যকার চারু শর্মা। এরপর মল্লিকার ভাগ্য ঘুরে যায়, ২০২৩ সালে, আইপিএলের নিলাম পরিচালনার দায়িত্ব পান তিনি। মুম্বইয়ের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মল্লিকা।

ফিলাডেলফিয়ার ব্রিন মার কলেজ থেকে শিল্পকলার ইতিহাসে স্নাতক করছেন তিনি। তবে নিলাম দুনিয়ায় তাঁর হাতেখড়ি হয় মাত্র ২৬ বছর বয়সে। ২০০১ সালে ক্রিস্টি’সের ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড লাক্সারি বিজনেস বিভাগের প্রথম মহিলা নিলামকারীর দায়িত্ব পেয়েছিলেন মল্লিকা। তখন থেকেই তাঁর জার্নি শুরু। বিশ্বের আরও কিছু বড় বড় নিলাম প্রতিষ্ঠানের নিলামকারী হিসেবে কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে মল্লিকা একজন ডিভোর্সি মহিলা, তাঁর একটি পুত্র সন্তান রয়েছে। তাঁর প্রাক্তন স্বামী ছিলেন ভারতের ব্যবসায়ী ও ব্লু স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান বীর আদভানি। বর্তমানে তিনি এখন থাকেন মুম্বইতে।

Published by:

Share Link:

More Releted News:

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ