নাম এবং জন্মদিন একই, ইংল্যান্ড দলে রাজ করছেন দুই রবিনসন

ইসিবির নির্বাচক একজন ফাস্টবোলারের পরিবর্তে উইকেটকিপারকে কী করে নিযুক্ত করলেন? আসলে ফাস্টবোলার ওলি রবিনসন আর উইকেটকিপার ওলি রবিনসন এক ব্যক্তি নন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে সকল ক্রিকেটপ্রেমীরা ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট নিয়ে চর্চা করছেন, তাঁদের কাছে ওলি রবিনসন নামটা নতুন নয়। যিনি এখনও পর্যন্ত ২০ টেস্টে ৭৬ উইকেট নেওয়া ফাস্ট বোলার। কিন্তু ওলি রবিনসন একাই নয়, ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট মাতাচ্ছে আরও এক ওলি রবিনসন। যাঁদের নামের পাশাপাশি জন্মদিনও একই। এবার থেকে আপনাকে ওলি রবিনসন নামে দুজনকে ক্রিকেটপ্রেমীদের চিনে রাখতে হবে। কিন্তু কে এই ওলি রবিনসন?

নিউজিল্যান্ড সফরের ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছিলেন জর্ডান কক্স। সব ঠিক থাকলে আজই টেস্ট ম্যাচে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কক্সের অভিষেক হয়ে যেত। কিন্তু গত রবিবার নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টারস একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে পড়েন কক্স। তাঁর জায়গাতেই বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ওলি রবিনসনের নাম ঘোষণা করেছে।

এরপরেই সবার ভ্রান্ত ধারণা জন্মেছে। প্রশ্ন করতে শুরু করছেন, ইসিবির নির্বাচক একজন ফাস্টবোলারের পরিবর্তে উইকেটকিপারকে কী করে নিযুক্ত করলেন? আসলে ফাস্টবোলার ওলি রবিনসন আর উইকেটকিপার ওলি রবিনসন এক ব্যক্তি নন। ২৫ বছর বয়সী উইকেটকিপার ওলি রবিনসন মুলত খেলেন কাউন্টি ক্লাব ডারহামে। ইতিমধ্যেই তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুই মরসুমে ১৮০২ রান করে ফেলেছেন রবিনসন। কমপক্ষে ৮০ স্ট্রাইক রেটে রানও করেছেন, তাই তিনি এই ম্যাচের জন্যে মানানসই।

৩০ নভেম্বর রবিনসন নিউজিল্যান্ডে পৌঁছবেন। ১ ডিসেম্বর তাঁর ২৬ তম জন্মদিন। অন্যদিকে কাকতালীয়ভাবে, ফাস্টবোলার রবিনসনের জন্মদিনও ১ ডিসেম্বর! তিনি ৩১তম বছরে পা রাখবেন ওইদিন। তবে দুজন বিশেষ দিনটি উদ্‌যাপন করবেন দুই দেশে। শুধু নাম বা জন্মদিন এক নয়, তাঁদের জন্মও হয়েছে লন্ডনের উপকণ্ঠে কেন্ট কাউন্টিতে। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত