বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, মর্মান্তিক মৃত্যু ৯ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ পথ দুর্ঘটনার(Road Accident) জেরে অন্তত ৯ জনের মৃত্যুর(Accidental Death) মর্মান্তিক ঘটনা উঠে এল খবরের শিরোনামে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) গোন্দিয়ায়। এই দুর্ঘটনার জেরে অনেকেই আহত হয়েছেন। একটি বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্টের ওই যাত্রীবাহী বাসটি উলটে যায়। শুক্রবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় একাধিক মৃত্যুর জেরে ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যাত্রীবাহী ওই বাসটি নাগপুর থেকে গোন্দিয়া যাচ্ছিল। বাস রাস্তার মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে একটি বাইক সেখানে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসের চালক তৎক্ষণাৎ বাসটি ঘুরিয়ে দেন। যার কারণে দ্রুতগামী বাসটি টাল সামলাতে না পেরে একেবারে উলটে যায়। দুর্ঘটনার সময় বাসে ৩৫ জনেরও বেশি যাত্রী উপস্থিত ছিল।

ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু ঘটে। কিছুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে আহতের সংখ্যাও নেহাত কম নয়। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রত্যেকের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে‌। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে হাজির হয় স্থানীয় পুলিশ।

আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও দুর্ঘটনার পরই বাসচালক পলাতক। তাঁকে খোঁজার চেষ্টা করছে‌ পুলিশ। ক্রেনের সাহায্যে উলটে যাওয়া বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে