জানেন কী, পাকিস্তানে গান গাওয়ার জন্য রুনা লায়লাকে বাংলাদেশে বয়কটের মুখে পড়তে হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানে গান গেয়েছিলেন বাংলাদেশি গায়িকা রুনা লায়লা। সেখান থেকে বাংলাদেশে আসা গায়িকাকে একসময় বয়কট করা হয়েছিল। তাঁর সঙ্গে মঞ্চে ও একসঙ্গে কোনো গান গাইতে চাননি সমসাময়িক শিল্পীদের অনেকে। তবে এই নিয়ে দীর্ঘদিন পর মুখ খুললেন রুনা লায়লা। বললেন এই নিয়ে তিনি মোটেও বিচলিত ছিলেন না। আপন মনে গান গেয়ে গেছেন।

রুনাকে বয়কট করা হলে তিনি কতটা ভেঙে পড়েছিলেন এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,‘সবাই দেখল, আমি ছবিতে গান করছি, কেউ বয়কট মানছে না। মিউজিশিয়ানরাও বাজাচ্ছে। মিউজিক ডিরেক্টররাও কাজ করছে। সত্যি বলতে, শ্রোতার ভালোবাসায় সেই বয়কটও টেকেনি।’

কীভাবে এসব বাধা কাটিয়েছেন তিনি ? এমন প্রশ্নে তিনি উত্তর দেন, ‘জীবন মানে ইতিবাচকভাবে সবকিছু দেখা। নিজে ইতিবাচক থাকলে সবকিছুই ঠিক। মনের জোর থাকতে হয়। মনের জোর থাকলে অনেক বাধা অতিক্রম করা যায়। আমার জীবন হচ্ছে, আমার গান ও পরিবার।পরিবার নিয়েই আমার জীবনটা। আমি কিন্তু কখনোই ভেঙে পড়িনি। ঈশ্বরের ওপরে অনেক বেশি বিশ্বাস ছিল। সব সময় ভেবেছি, আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, সব বাধা অতিক্রম করব। আমার সবচেয়ে বড় শক্তি ছিল, মানুষের ভালোবাসা, শ্রদ্ধা।এটা কোনোভাবে আমাকে হতাশায় পড়তে দেয়নি।’

পেশাগত জীবন নিয়ে তিনি আরও বলেন,‘আমাকে কারও কাছে কোনো দিন যেচে কাজ চাইতে হয়নি। “আমাকে দিয়ে গান গাওয়াও”—এটা বলতে হয়নি।ঈশ্বরের আশির্বাদে সবাই আমার নিজের কাছেই এসেছে গানের প্রস্তাব নিয়ে।’

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী