না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি : পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন গত শতাব্দীর ষাট ও সত্তর দশকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ওপেনিংয়ের সফল মুখ ইয়ান রেডপাথ। গত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড।এই নিয়ে তিনি জানান,‘ইয়ান সবার ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সকলে গভীর শোকাহত। ইয়ান অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা সময়ের এক চমৎকার ওপেনিং ব্যাটসম্যান ছিলেন।’

১৯৬৪ সাল থেকে ১৯৭৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন ইয়ান রেডপাথ। জাতীয় দলে খেলা শুরুর সময় রেডপাথ ছিলন বেশ সৌখিন খেলোয়ার। অস্ট্রেলিয়ার রুলস ফুটবল দলের হয়ে খেলেন বলে ১৯৬৩-৬৪ মৌসুমে ক্রিকেট থেকে তিনি ম্যাচ ফি নিতেন না।

মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে ৯৭ রানে আউট হয়েছিলেন রেডপাথ। পরে ১৯৬৯ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ইয়ান। প্রথম সেঞ্চুরি পেতে পাঁচ বছর লাগলেও পরের ৭ বছরের মধ্যে আরও ৭টি সেঞ্চুরি করেন তিনি। এর মধ্যে সর্বশেষ ৩টেস্টে করেন তিন সেঞ্চুরি।

উল্লেখ্য, ইয়ান যে সময় ক্রিকেট খেলতেন, সেই সময় হেলমেটের যুগ ছিলো না। তবুও অনমনীয়ভাবে উইকেট আঁকড়ে থাকার জন্য জনপ্রিয় ছিলেন তিনি।

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর