‘বাংলাদেশ নিয়ে অপপ্রচার ভারতের জন্য ভাল হবে না’, এবার দিল্লিকে হুমকি ইউনূসের বিদেশ উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে হিন্দুদের উপরে চলা নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ায় দিল্লিকে হুমকি দিলেন মোল্লা মুহাম্মদ ইউনূসের বিদেশ উপদেষ্টা তথা নব্য রাজাকার তৌহিদ হোসেন। রবিবার (১ ডিসেম্বর) ভারত ও মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় হিন্দু নির্যাতন নিয়ে দিল্লির সরব হওয়াকে অপপ্রচার হিসাবে অভিহিত করে তিনি বলেন, ‘বাংলাদেশে গণ অভ্যুত্থানে সবচেয়ে অখুশি হয়েছে ভারতীয় গণমাধ্যম। তাই এখানে হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটা প্রমাণ করার চেষ্টা চলছে, বাংলাদেশ এমন দেশ হয়ে গেছে যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয় এবং যেন ‘তালিবানের মতো’ সরকার আসছে।  আমরা মনে করি কোনও অপরাধ ছাড়াই বাংলাদেশকে ‘বলি’ বানানো হচ্ছে। এমনটা চলতে থাকলে কঠোর মনোভাব নেব। তাতে ভারতের উপকার হবে না।’

শেখ হাসিনা ক্ষমতা থেকে উ‍ৎখাতের পরেই বাংলাদেশে হিন্দুদের উপরে শুরু হয়েছে চরম নির্যাতন। হিন্দুদের বাড়ি-ঘর, মন্দিরে লাগাতার হামলা চলছে। প্রাণ ভয়ে ভিটেমাটি ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন কয়েক লক্ষ হিন্দু পরিবার। আর হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় গত সোমবারই (২৫ নভেম্বর) মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ তথা সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে। শুধু গ্রেফতার করেই ক্ষান্ত হয়নি মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন রাজাকার সরকার। হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। সে্ই সঙ্গে ইসকন সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়া ৬৩ জন ইসকন সদস্যকে ২৪ ঘন্টা আটকে রেখে হেনস্তা করা হয়েছে।

যদিও বাংলাদেশে কোনও হিন্দু নির্যাতন হচ্ছে না বলে দাবি করেছেন ইউনূসের বিদেশ উপদেষ্টা তথা রাজাকার পরিবারের সন্তান তৌহিদ হোসেন। উল্টে ভারতীয় সংবাদমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে দিল্লি সরকারকে সতর্ক করে দিয়েছেন। হুমকির সুরে তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ওই অপপ্রচার ভারতের জন্য ভাল কিছু বয়ে আনবে না।’

ভারতকে হুমকি দেওয়া কে এই তৌহিদ হোসেন?

২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তৌহিদ হোসেন। ওই সময়ে বাংলাদেশে ক্ষমতায় আসীন ছিল বিএনপি সরকার। আর সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু‍ৎফুজ্জামান বাবরের নির্দেশে উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপে পূর্ণ মদত দেওয়ার অভিযোগ উঠেছিল তৌহিদের বিরুদ্ধে। কিন্তু কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি ভারত সরকার। তবে বিদেশ মন্ত্রকের তীব্র আপত্তিতে কলকাতা দূতাবাস থেকে দেশে ফেরানো হয় তাঁকে। ওই সময়ে তৌহিদের স্ত্রী-ও বাংলাদেশ উপদূতাবাসে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠেছিল।

 

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী