পাল্টাচ্ছে বিয়ের রীতি, জুতো চুরির জন্যে বর পেলেন আড়াই কোটি টাকা, ভিডিও ঘিরে চর্চা

সে ব্যাগে থাকা নগদ প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকা যৌতুক হিসেবে বরকে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে জুতো চুরির আচারের নামেও দেওয়া হয়েছে ১১ লাখ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে বিয়ের মরসুম। শীতকালই হল বিয়ের আদর্শ সময়। আর এ যুগের বিয়ে নিয়ে প্রতিনিয়ত মজার মজার ভিডিও ভাইরাল হয়েই চলেছে। সোশ্যাল মিডিয়ার নজর থেকে কোনও কিছুই আড়ালে থাকে না। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে বিয়ের এক একটি ভিডিও। এবার উত্তরপ্রদেশের মিরাটে অনুষ্ঠিত এই বিয়ের ভিডিও ভাইরাল হল। যৌতুকের বিষয়টি এখন প্রায় বিলুপ্ত। কিন্তু কোথাও কোথাও ‘যৌতুক’ নেওয়া হয়। তাও আবার মোটা টাকার। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে বরকে একেবারে টাকার গদিতে বসে থাকতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, যৌতুক হিসেবে প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হয়েছে বরকে। না বিষয়টি এখানেই শেষ নয়, জুতা চুরি ও নিকাহ অনুষ্ঠানেও অনেক টাকা ভাগাভাগি করেছে বরের বাড়ির লোকজন। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান ধরনের আলোচনা। তবে এই ভিডিওটি সত্যতা এখনও যাচাই করা হয়নি। জানা গিয়েছে যে, দিল্লি-দেরাদুন হাইওয়ে অর্থাৎ মিরাটের NH-58-এ অবস্থিত একটি রিসর্টে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে টাকা ভর্তি একটি স্যুটকেস আনা হয়েছিল। সে ব্যাগে থাকা নগদ প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকা যৌতুক হিসেবে বরকে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে জুতো চুরির আচারের নামেও দেওয়া হয়েছে ১১ লাখ টাকা। বিষয়টা একেবারে উল্টো নিয়ম। কারণ বরের জুতো চুরির জন্যে সাধারণত বরকে দিতে হয় টাকা শালিদের। কিন্তু এখানে বরকেই উল্টে টাকা দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, নিকাহ-র যে দিয়েছেন সেই ব্যক্তিও পেয়েছেন ১১ লাখ টাকা। ভিডিওটি চার দিন আগের হলেও এরকম অদ্ভূত নিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা শুরু হয়েছে। মিরাটের বড় রিসোর্টে একটি মুসলিম দম্পতির জমকালো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গাজিয়াবাদ থেকে মিরাটে এসেছিল বিয়ের মিছিল। যেখানে কনের পক্ষ বরকে এত বড় অঙ্কের টাকা দেওয়া হয়। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে শোনা গিয়েছে, স্যুটকেসভর্তি তাঁকে ২ কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হল। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক ভিডিওটি বানিয়েছে। বর্তমানে এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন আচার অনুষ্ঠানের জন্য কেউ কেউ এই বিয়ের অনুষ্ঠানকে সমাজের জন্য ভুল বলে দাবি করেছেন।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’