দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুগল ট্রান্সলেটর দিয়ে মন দেয়া-নেয়া, ধর্ম বদলে বাংলাদেশি তনয়ার সঙ্গে প্রণয়সূত্রে বাঁধা পড়লেন চিনা যুবক

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে প্রেম কোন বাধা মানে না। কিবা বয়স আর কিবা দেশ। গুগুল ট্রান্সলেটরের সাহায্যে প্রেম করে বিয়ে করলেন বাংলাদেশের সিরাজগঞ্জের মেয়ে অন্তরা। ৩ মাস সম্পর্কে থাকার পর ইসলামিক রীতি মেনে বিয়ে করলেন চেংনাং নামের এক চিনা নাগরিককে। এদিকে প্রেমে পাগল হয়ে নিজের ধর্ম পরিবর্তন করে ফেলেছেন চেংনাং। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম সালমান স্বাধীন।

বাংলাদেশের গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় দুজনের পরিচয় গড়ে ওঠে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাঁদের দেশ,সংস্কৃতি ও ভাষা। একে অপরের মনের কথা জানতে তাঁরা গুগুল ট্রান্সলেটরের সাহায্যে নেয়। মনের কথা জানাতে টুক করে টাইপিং করে ট্রান্সলেটরে। ব্যস গুগুল তাঁদের কথা অনুযায়ী ভাষা বদলে দেয়। এইভাবে প্রেমের সূচনা হয় তাঁদের মধ্যে। পরবর্তীতে দুজন স্বপ্ন দেখেন একসঙ্গে ঘর বাঁধার। অবশেষে বাধা অতিক্রম করে এক হলেন অন্তরা ও চেংনাং।

অবশ্য এটা অন্তরার দ্বিতীয় নিয়ে। এর আগেও তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু বনিবনা না হওয়ায় পাঁচ মাস আগে ডিভোর্স হয়েছে। তাঁর ৯ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এসব মেনে নিয়েই সালমান স্বাধীন ওরফে চেংনাং তাকে বিয়ে করেছেন বলে তিনি জানান।

এই নিয়ে অন্তরা জানান, গাজীপুরের পোশাক কারখানায় কাজ করার সময় চায়না থেকে কিছু বিদেশি ক্রেতার সঙ্গে চেংনাং তাঁদের কারখানায় আসেন। তখন তাকে দেখে চেংনাংয়ের ভালো লেগে যায়। এরপর গুগল ট্রান্সলেটের মাধ্যমে ফেসবুকে তাদের কথাবার্তা ও মন দেওয়া-নেওয়া হয়। এভাবে প্রায় তিন মাস প্রেমের সম্পর্ক চলার পর চেংনাং ইসলাম ধর্ম করেন। পরবর্তী ২২ সেপ্টেম্বর পরিবারের সম্মতিতে তাঁরা গাজীপুরের একটি আদালতে গিয়ে বিয়ে করেন।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ