ব্যাঙ্কে বন্ধক রাখা ১১৫ কোটির সম্পত্তি বাংলাদেশ ইসকনকে দান করে পলাতক ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিতর্কিত কাজকর্মের অভিযোগে ইতিমধ্যেই কাঠগড়ায় উঠেছে ইসকন বাংলাদেশ শাখা। এবার নতুন বিতর্কে জড়াল হিন্দু ধর্মীয় সংগঠনটি। ব্যাঙ্ক থেকে ১১৫ কোটি টাকা ঋণ নেওয়া সম্পত্তি দান হিসাবে গ্রহণ করে চরম সমস্যায় পড়েছেন ইসকন কর্তারা। ইতিমধ্যেই ওই সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রতারণা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ইসকনের পদাধিকারীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।

বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক আধিকারিক জানিয়েছেন নওগাঁর জেএন ইন্ডাস্ট্রি লিমিটেড এবং শুভ ফিড প্রসেসিংয়ের জমি বন্ধক রেখে বেসরকারি সাউথইস্ট ব্যাঙ্কের নওগাঁ শাখা থেকে ১১৫ কোটি ঋণ নিয়েছিলেন ব্যবসায়ী গোপাল আগরওয়াল ও তাঁর স্ত্রী দীপা আগরওয়াল। ওই ঋণ শোধ না করে ২০১৯ সালে দু’জনে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে যান। ওই অনাদায়ী ঋণ সুদে-আসলে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বেসরকারি ব্যাঙ্কের কাছে বন্ধক রাখা জমি বাংলাদেশ ইসকনকে উইল করে দান করেন দুই পলাতক ব্যবসায়ী। বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ বিষয়ে বলেন, ‘ব্যাঙ্কে বন্ধক রাখা সম্পত্তি উইল করে দেওয়ার কোনও সুযোগ নেই। এটি সরাসরি আইনের লঙ্ঘন। এর সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তি পেতে হবে।’

শেখ হাসিনা জমানার পতনের পরে হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় ইতিমধ্যেই ইসকনের বিরুদ্ধে সরব হয়েছে বাংলাদেশের বিভিন্ন মুসলিম মৌলবাদী ও জঙ্গি সংগঠন। ইসকনকে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট আখ্যা দিয়ে সমাজমাধ্যমে চলছে প্রচার। হিন্দু ধর্মীয সংগঠনটিকে নিষিদ্ধেরও দাবি জানানো হয়েছে। তার মধ্যেই ব্যাঙ্কে বন্ধক রাখা জমি দান হিসাবে গ্রহণ করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ইসকন বাংলাদেশের কর্তারা।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী