শেখ হাসিনা জমানার শেষ ৫ বছরে খুন ১৬ হাজারের বেশি, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েক মাস আগেই বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে। সিংহভাগ বাংলাদেশি মানুষ এই সিদ্ধান্তে খুশি হলেও অনেকে অবশ্য এই সিদ্ধান্তে নারাজ। তবে সম্প্রতি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক তথ্য যা নিঃসন্দেহে চমকপ্রদও বটে। জানা গিয়েছে, আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে গোটা বাংলাদেশে প্রায় ১৬ হাজারের বেশি মানুষ খুনের শিকার হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিদিন গড়ে নয়টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশে।

আরও পড়ুনঃ বাড়ছে আয়ুর্বেদ চিকিৎসার চাহিদা, বাংলায় আয়ূষ স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়ছে

বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন এই পরিসংখ্যানের বিষয়টি প্রকাশ করা হয়নি। অবশেষে গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ্যে আনে। ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হিসাবটি এসেছে শুধুমাত্র দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে। এছাড়াও বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের অঙ্ক আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বাংলাদেশে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৩১১টি। এমনকি করোনা অতিমারির সময় ২০২০ সালেও প্রায় সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে। শেষ পাঁচ বছরে ছিনতাইয়ের মামলা হয়েছে ৯ হাজার ৯৫৫টি আর ডাকাতির মামলা হয়েছে ১ হাজার ৬৮৫টি। এছাড়া অপহরণের ঘটনা ঘটেছে ২ হাজার ৪৫২টি। এবং চুরির অভিযোগে প্রায় ৫৫ হাজার মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনাও ছিল উদ্বেগজনক পর্যায়ে।

আরও পড়ুনঃ সিরাজ-বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫৭ রানের লিড দিয়ে আটকে গেল অস্ট্রেলিয়া

শুধুমাত্র ২০২৪-এর অপরাধের চিত্রটাই যথেষ্ট উদ্বেগজনক। কারণ হাসিনা সরকারের চতুর্থ মেয়াদ শুরু হয় ২০২৪ সালের জানুয়ারিতে। জুলাই মাসে আন্দোলনের আগে পর্যন্ত এবছরের প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য হারে অপরাধের ঘটনা ঘটেছে। এই ছয় মাসের মধ্যে খুন হয়েছে ১ হাজার ৫৩৩টি। একই সময়ে ১৮৩টি ডাকাতি, ১ হাজার ২২২টি ছিনতাই-দস্যুতা ও ২৮১টি অপহরণের ঘটনা ঘটেছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক মহম্মদ উমর ফারুক এপ্রসঙ্গে বলেন, অপরাধ নিয়ন্ত্রণের চেয়ে প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দিতে হবে। পরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে পুলিশকে অপরাধের মোকাবিলা করতে হবে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত