আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ বাতিল করল ICC, কড়া পদক্ষেপ জয় শাহের

আর বিশ্বব্যাপী T20 এবং T10 লিগের আয়োজন করতে পারবে না আমেরিকার ক্রিকেট সংস্থা। লিগের ভবিষ্যতের আর কোনও সংস্করণগুলিকে অনুমোদন দেবে না আইসিসি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত ১ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর চেয়ারম্যান পদ বসেছেন জয় শাহ। আর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পরেই কড়া পদক্ষেপ নিলেন জয় শাহ। আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ বাতিল করে দিল ICC। আর বিশ্বব্যাপী T20 এবং T10 লিগের আয়োজন করতে পারবে না আমেরিকার ক্রিকেট সংস্থা। লিগের ভবিষ্যতের আর কোনও সংস্করণগুলিকে অনুমোদন দেবে না আইসিসি। ICC- এর তরফ থেকে সিদ্ধান্তটির কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইউএসএ ক্রিকেট সংস্থাকে। আইসিসসির নিয়ম অনুযায়ী, যে কোনও ক্রিকেট লিগের সময়ে প্রথমে একাদশে অন্তত সাতজন সেই দেশের ক্রিকেটারকে রাখতে হবে। কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়ম মানেনি। এছাড়াও বেশকিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি আমেরিকার ক্রিকেট লিগগুলি। এই কারণেই বাতিল করা হয়েছে আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ।

ICC একটি চিঠিতে এনসিএলের প্লেয়ার কম্পোজিশন নিয়ম মেনে চলার ব্যর্থতাকে দায়ী করেছে। বলা হয়েছে, NCL ওয়াসিম আক্রম এবং ভিভিয়ান রিচার্ডসের মতো উচ্চ-প্রোফাইল রাষ্ট্রদূত নিয়োগ করে আরও উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছে। এমনকী সচিন তেন্ডুলকার এবং সুনীল গাভাস্কারও লিগের মালিকানা গ্রুপের অংশীদার ছিলেন। এই বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি সত্ত্বেও, শুরু থেকেই লিগের পরিচালনায় সমস্যা ছিল। যে কারণে আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠ এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা হচ্ছিল। এছাড়াও অভিযোগ, বেশ কিছু ম্যাচে ছ’সাতজন বিদেশী খেলোয়াড়কেও প্রথম একাদশে রাখা হয়েছিল। পাশাপাশি ভেন্যুর পিচের মানও খারাপ ছিল। যার ফলে, ওয়াহাব রিয়াজ এবং টাইমাল মিলসের মতো বোলাররা ব্যাটসম্যানদের ইনজুরি ঠেকাতে স্পিন বোলিং করতে বাধ্য হন।

সঙ্গে বিদেশী খেলোয়াড়দের পরিচালনা এবং মার্কিন অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়েও নথি সংক্রান্ত সমস্যা ছিল। একটি আমেরিকান ক্রিকেট টুর্নামেন্টের জন্য প্রায় ২ লাখ মিলিয়ন ডলার খরচ করে। অধিকাংশ বিদেশী ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাও ছিল না। কারণ এই ভিসা নিতে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হয়। সুতরাং টুর্নামেন্টের বিদেশী খেলোয়াড় বৈধ স্পোর্টস ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন T20 এবং T10 লিগের জন্য একটি জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে। তার মধ্যেই বাতিল করা হল আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ।

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি