ম্যানচেস্টার সিটি-ই শেষ, অবসরের ঘোষণা পেপ গার্দিওলার

এরপরেই বিদায় নিতে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন কোচ পেপ গার্দিওলা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ম্যানচেস্টার সিটিই শেষ, এরপর আর কোনও ক্লাবে দেখা যাবে না কোচ পেপ গার্দিওলাকে। এরপরেই বিদায় নিচ্ছেন তিনি। ম্যানচেস্টার সিটিই হবে তাঁর শেষ কোচের ভূমিকা সম্পন্ন ক্লাব, ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন কোচ পেপ গার্দিওলা। যদিও তিনি ভবিষ্যতে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা অস্বীকার করেন নি। সিটি বস স্ট্যানিশ সেফ দানি গর্সিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি অন্য দল পরিচালনা করতে যাচ্ছিনা। কিন্তু আমি দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথাও বলছি না।’ কোচ পেপ গার্দিওলার ঘোষণাটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের জন্যে একটি কঠিন সময় চিহ্নিত করেছে। কারণ এখনও লিগে তাঁদের ৮ টি ম্যাচ রয়েছে। যার একটিতে জিতেছে।

আসলে পেপ গার্দিওলা আরও জানিয়েছেন, বয়স হচ্ছে, তাই আগের মতো আর প্রাণশক্তি থাকবে না তাঁর। সে কারণেই অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন স্প্যানিশ কোচ। গত মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ৫৩ বছর বয়সী গার্দিওলা। আর এই চুক্তির মেয়াদি অনুযায়ী, তিনি ২০২৬ পর্যন্ত সিটিতেই থাকছেন। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তারকা শেফ দানি গার্সিয়াকে গার্দিওলা আরও জানিয়েছেন, সিটি অধ্যায় শেষ হওয়ার পর ভবিষ্যতে কী করবেন, তা এক্ষুনি তিনি বলতে পারবেন না। তাঁর এখন বয়স হচ্ছে, তাই আর প্রাণশক্তি থাকবে না। অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করার আর বয়েস নেই তাঁর।

নতুন চুক্তি শেষেই সিটি ছাড়বেন কি না, সে বিষয়ে সিটিকে টানা চারবার প্রিমিয়ার লিগ জিতিয়ে রেকর্ড গড়া কোচ জানিয়েছেন, তিনি এই অধ্যায়টাকে পেছনে ফেলে যেতে চান। এরপর গলফ খেলবেন। গার্দিওলা কে ভবিষ্যতে কোচ হিসেবে চেয়েছিল ইংল্যান্ড ও ব্রাজিল। কিন্তু ২৬ অক্টোবর সাউদাম্পটনকে হারানোর পর এ মৌসুমটা ভালো কাটছে না গার্দিওলার। ৯ ম্যাচে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল সিটি। বুধবার রাতে গার্দিওলার দল চ্যাম্পিয়নস লিগে খেলবে জুভেন্টাসের বিপক্ষে।

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক